স্পোর্টসের প্রস্তুতি দেখতে পুরুলিয়ার রঘুনাথপুর স্টেডিয়ামে গিয়েছিলেন সরকারি স্কুল শিক্ষক চিন্ময় মণ্ডল। পর্যবেক্ষণের শেষে স্কুটারে করে বাড়ি ফিরছিলেন তিনি। এমন সময় বছর ৩২-এর ওই যুবককে রাস্তায় গুলি করা হয় বলে অভিযোগ। রঘুনাথপুরের বারিকবাঁধ এলাকায় ঘটনাটি ঘটে। দ্রুত রক্তাক্ত ওই যুবককে রঘুনাথপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনায় হতবাক তাঁর সহকর্মী থেকে পাড়া প্রতিবেশিরা। ভাল ছেলে হিসাবে পাড়ায় বেশ সুনাম ছিল চিন্ময়বাবুর। সেক্ষেত্রে তাঁর সঙ্গে কার শত্রুতা থাকতে পারে? এ প্রশ্ন তুলছেন শোকস্তব্ধ পরিবার থেকে পাড়ার লোকজন সকলেই। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…
ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…
এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…