State

দিলীপ ঘোষের গাড়িতে হামলা, জয় বন্দ্যোপাধ্যায়কে মার

রবিবার মশাটের সভা থেকে ফের তৃণমূলকে হুঁশিয়ারি ছুঁড়ে দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিজেপির রাজ্য সভাপতির স্বভাবসিদ্ধ ভঙ্গি পাল্টা মারের সেই ভাষণ এদিন অন্য দলগুলির সমালোচনার মুখেও পড়ে। সেই মশাটের সভা থেকে ফেরার পথে সন্ধেয় হুগলির ডানকুনিতে সেই বিজেপি রাজ্য সভাপতির কনভয় আক্রান্ত হল। একদল দুষ্কৃতির হাতে আক্রান্ত হয় দিলীপবাবুর গাড়ি।

দিলীপবাবুর নিরাপত্তারক্ষীরা তাঁকে সেই হামলা থেকে বার করে নিয়ে যান। পরে দিলীপবাবুর গাড়ি কোনওরকমে বার হয়ে গেলেও তাঁর গাড়ির পিছনে থাকা আর এক বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ছাড় পায়নি। তাঁর গাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। এমনকি তাঁকে বাঁশ দিয়ে মারা হয়েছে বলেও অভিযোগ করেন জয়বাবু। তাঁর মাথায় চোট লাগে। তাঁকে পরে হাসপাতালে ভর্তি করতে হয়। পুরো ঘটনার জন্য তৃণমূলের দিকেই আঙুল তুলেছে বিজেপি। সোমবার রাজ্যজুড়ে এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদে মুখর হওয়ার কথাও ঘোষণা করেছে বিজেপির রাজ্য নেতৃত্ব।

বিজেপি তৃণমূলের দিকে আঙুল তুললেও তৃণমূল নেতৃত্ব কিন্তু এই অভিযোগ অস্বীকার করেছে। তবে এই ঘটনা ঘিরে সন্ধেয় যথেষ্ট উত্তেজনার সৃষ্টি হয়।

News Desk

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026

বৃষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026

মিথুন রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026

কর্কট রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026