State

অন্য পুরুষের সঙ্গে সম্পর্কের সন্দেহে স্ত্রীর সঙ্গে যা করল স্বামী!

স্ত্রী অন্য পুরুষের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত। এমন সন্দেহের বশবর্তী হয়ে স্ত্রীকে ঘরে আটকে রেখে মারধরের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। স্ত্রীকে শাবল দিয়ে মারধর করার অভিযোগ উঠেছে ওই ব্যক্তির বিরুদ্ধে। পুলিশ ওই মহিলাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। অভিযুক্ত স্বামী পলাতক।

মালদহের হবিবপুরের বুলবুলচণ্ডী এলাকার বাসিন্দা পেশায় মৃৎশিল্পী প্রশান্ত পালের সঙ্গে ৭ বছর আগে বিয়ে হয় মমতা পালের। তাঁদের ২ সন্তান রয়েছে। ইদানিং প্রশান্ত পালের সন্দেহ জন্মেছিল তাঁর স্ত্রী অন্য কোনও পুরুষের সঙ্গে সম্পর্কে লিপ্ত। এই নিয়ে সংসারে ঝগড়াঝাঁটি লেগেই থাকত। অবশেষে স্ত্রী মমতা পাল কিছুদিন আগে বাপের বাড়ি চলে গিয়েছিলেন। গত বুধবার এসেছিলেন নিজের জিনিসপত্র সঙ্গে নিয়ে যেতে। অভিযোগ, শ্বশুরবাড়িতে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই স্বামী প্রশান্ত পাল তাঁকে একটি ঘরে আটকে তাঁর ওপর অত্যাচার চালান। রক্তাক্ত অবস্থায় তারপর স্ত্রীকে ওই ঘরে বন্ধ করে চলে যান।

এদিকে সময়মত না ফেরায় মমতা পালের বাপের বাড়ির লোকজন পুলিশে খবর দেন। পুলিশ এসে মমতা পালকে বন্ধ ঘর থেকে উদ্ধার করে।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026