State

বাজি কারখানায় ভয়াবহ আগুন, এলাকায় উত্তেজনা

সোনারপুরে গোবিন্দপুর এলাকায় একই বাজি কারাখানায় ২ বছরের ব্যবধানে ২ বার আগুন। রবিবার দুপুরে বাজি কারখানাটিতে আচমকাই আগুন লেগে যায়। আগুনের লেলিহান শিখা দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। কারখানার মধ্যে থেকে একের পর এক বাজি ফাটার আওয়াজ পাওয়া যেতে থাকে। মোট ৮ জন আগুনের গ্রাসের শিকার হন। তাঁদের মধ্যে ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। পরে ১ জনের মৃত্যু হয় বলে খবর।

এই বাজি কারখানাতেই ২০১৬ সালে আগুন গেলেছিল। সেই কারাখানাতেই ফের আগুন লাগল এদিন। এতেই ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, বাজি কারখানাটি বেআইনি। চারপাশে জনবসতির মাঝে এভাবে একটি বাজি কারখানা কীভাবে দিনের পর দিন কাজ চালাচ্ছে তা নিয়ে ক্ষোভ উগরে দেন তাঁরা। পুলিশ এলে স্থানীয় বাসিন্দারা পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026