State

১ ঘণ্টার রুদ্ধশ্বাস নাটক, আদালত চত্বর থেকে পালিয়েও ফের পাকড়াও অভি‌যুক্ত

দিনে দুপুরে টানটান সিনেমা দেখলেন কাঁথির মানুষজন। তবে কোনও হলে বসে সিনেমার পর্দায় নয়, একেবারে খোলা রাস্তার ওপর। পুলিশ খুনে অভিযুক্ত কর্ণ বেরাকে বৃহস্পতিবার মেদিনীপুর সংশোধনাগার থেকে নিয়ে আসা হয় কাঁথি আদালতে। আদালত চত্বরে নামানোর পরই আচমকা পরপর বোমা পড়তে থাকে। ফলে হৈচৈ শুরু হয়। সেই ছুতোয় পালায় কর্ণ। সঙ্গে ছিল তার ২ সঙ্গী। বাইক নিয়ে পুলিশের নাগাল থেকে পালানোর চেষ্টা করে কর্ণ। কিন্তু বাইক কিছুতেই স্টার্ট নিচ্ছিল না। একটু চেষ্টার পরও বাইক চালু না হওয়ায় সেখান থেকে ছুটে পালায় কর্ণ বেরা।

ছুটতে ছুটতে কাঁথি বাজারের কাছে একটি বাড়িতে ঢুকে পড়ে সে। ভিড়ে ঠাসা এলাকায় কর্ণকে সেই বাড়িতে ঢুকতে দেখেন অনেকে। তাঁরাই পুলিশকে দেখিয়ে দেন কোন বাড়িতে কর্ণ গা ঢাকা দিয়েছে। সেই বাড়িটি দ্রুত ঘিরে ফেলে পুলিশ। তাকে আত্মসমর্পণ করতে বলে। কিন্তু কর্ণ তাতে রাজি হয়নি। এদিকে এমন কাণ্ডে বাড়ির চারপাশ সাধারণ কৌতূহলী মানুষের ভিড়ে ভরে যায়। ফলে সেখান থেকে লুকিয়ে পালানোর কোনও রাস্তা কর্ণ বেরার কাছে ছিলনা। এদিকে পুলিশও দুম করে ভিতরে ঢুকতে পারছিলনা। কারণ কর্ণর হাতে আগ্নেয়াস্ত্র ছিল।

এভাবে প্রায় ১ ঘণ্টা ঘরে রুদ্ধশ্বাস নাটক চলার পর অবশেষে পুলিশের হাতে ধরা পড়ে এই দুষ্কৃতি। তাকে ফের গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। এই ঘটনার কথা গোটা কাঁথি জুড়ে ছড়িয়ে পড়ে। কর্ণকে গ্রেফতারের পরও থানার সামনে উৎসাহী ঔৎসুক মানুষের ভিড় সামলাতে হিমসিম খেতে হয় পুলিশকে।

অনেক টানটান উত্তেজনার সিনেমায় এভাবে আদালত চত্বরে অভিযুক্তকে আনার পর কাউকে কিছু বুঝতে না দিয়ে তার সঙ্গীরা তাকে বোমা মেরে গুলি চালিয়ে নিয়ে পালায়। কিন্তু সেটা সিনেমায় হয় বলেই জানতেন সাধারণ মানুষ। বাস্তবের সঙ্গে তার কোনও সম্পর্ক নেই। কিন্তু এদিন কাঁথিতে যা ঘটল তা সিনেমাকেও ছাড়িয়ে গেল।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026