মহিলার মুখে পিচকারি দিয়ে অ্যাসিড

ফের মহিলার ওপর অ্যাসিড হামলার ঘটনায় উত্তেজনা ছড়াল নদিয়ার চাকদহের গোরাচাঁদতলা এলাকায়। গুরুতর আহত অবস্থায় ওই মহিলাকে কল্যাণীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। অভিযুক্ত স্বপন সরকার পলাতক। সূত্রের খবর, স্বামী কর্মসূত্রে বিদেশে থাকায় গোরাচাঁদতলার বাড়িতে একাই থাকতেন ওই মধ্যবয়সী মহিলা। অভিযোগ বেশ কিছুদিন ধরেই তাঁকে উত্যক্ত করা শুরু করে প্রতিবেশি এক ব্যক্তি। মহিলাকে কুপ্রস্তাবও দেয় সে। সেই প্রস্তাবে সম্মত না হাওয়ায় এদিন অ্যাসিড হামলা চালায় অভিযুক্ত ব্যক্তি। বুধবার রাতে বাড়ির কলিং বেলের আওয়াজে সদর দরজা খুলে দেন ওই মহিলা। অভিযোগ তখনই পিচকারি দিয়ে তাঁর হাত ও মুখে অ্যাসিড ছুঁড়ে চম্পট দেয় অভিযুক্ত স্বপন। পুলিশ অভিযুক্তের খোঁজ শুরু করেছে।

News Desk

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026