State

বিজেপির ডাকা বন্‌ধে দিনভর অগ্নিগর্ভ ইসলামপুর

ছাত্র মৃত্যুর প্রতিবাদে বিজেপির ডাকা বন্‌ধে এদিন কার্যত স্তব্ধ রইল উত্তর দিনাজপুরের ইসলামপুর। ইসলামপুরের বিভিন্ন জায়গায় সকাল থেকেই বন্‌ধ সমর্থকদের ঘুরতে দেখা গেছে। কোনও দোকানপাট খোলা ছিলনা। গাড়িও তেমন চলেনি। অনেক জায়গায় মহিলাদের হাতে বাঁশ, লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এদিন ইসলামপুরের রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ শুরু করেন বন্‌ধ সমর্থকেরা। পরে একের পর এক বাসে আগুন লাগানো হয়।

ইসলামপুরে সরকারি বাস থেকে লোকজনকে নামিয়ে তাতে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে বন্‌ধ সমর্থকদের বিরুদ্ধে। আবার আগুন নেভাতে এলে দমকলকর্মীদেরও বাধা দেন বন্‌ধ সমর্থকেরা। বাধা দেওয়া হয় পুলিশকেও। ইটবৃষ্টির মুখে পড়তে হয় দমকল ও পুলিশকে। পরে অবশ্য বন্‌ধ সমর্থকদের পিছু হটিয়ে বাসের আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করেন দমকলকর্মীরা।

ইসলামপুরে এদিন বিশাল পুলিশবাহিনী বন্‌ধ সমর্থনকারীদের দিকে পাল্টা তেড়ে যায়। ইটবৃষ্টি বন্ধ করে পিছু হটেন বন্‌ধ সমর্থকেরা। পরে ইটবৃষ্টির অভিযোগে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। লাঠিচার্জও করা হয়। পুলিশ আটক করতে গেলে বেশকিছু ক্ষেত্রে বাড়ির মহিলাদের প্রতিরোধের মুখে পড়তে হয় তাঁদের। পুলিশের হাত থেকে আটক ব্যক্তিকে ছাড়িয়ে নিয়ে যেতে এগিয়ে আসেন মহিলারা। পরে গোটা এলাকায় পুলিশি টহল শুরু হয়। তবে এদিন দিনভরই উত্তপ্ত থেকেছে ইসলামপুর।

এদিন পাল্টা তৃণমূলের তরফেও বন্‌ধের বিরোধিতা করে মিছিল বার করা হয়। বিশাল মিছিল এলাকার বিভিন্ন জায়গায় ঘোরে। মিছিলের নেতৃত্বে ছিলেন স্থানীয় বিধায়ক।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026