হাওড়ায় ‌স্টোনম্যানের কায়দায় যুবক খুন

ফের স্টোনম্যান আতঙ্ক। নব্বই দশকের সেই ভয়ংকর স্মৃতি উস্কে ফের একই কায়দায় এক যুবক খুনের ঘটনা হাওড়ার ব্যাঁটরা এলাকায় আতঙ্ক ছড়াল। এদিন ভোরে হাওড়ার বিজয়ানন্দ পার্কে অন্যান্য দিনের মতই প্রাতঃভ্রমণকারীরা হাজির হন। এঁদেরই মধ্যে একজনের নজরে পড়ে পার্কে বসার জন্য তৈরি সিমেন্টের বেঞ্চের পাশে মাথা থেঁথলানো অবস্থায় পড়ে আছে এক যুবকের দেহ। মাথা, মুখ এমনভাবে থেঁথলে দেওয়া হয়েছে যে মুখ চেনা যাচ্ছে না। চারপাশে ছিটিয়ে রয়েছে রক্ত। বুকের ওপর রাখা আছে রক্তমাখা একটি পাথর। পাশে পড়ে আছে একটি খৈনির ডিব্বা। ব্যাঁটরা থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে। পুলিশের প্রাথমিক অনুমান মধ্যরাতেই ওই যুবককে খুন করা হয়। যে পাথরটি বুকের ওপর রাখা ছিল সম্ভবত সেটি দিয়েই খুন করা হয়েছে বলে মনে করছে পুলিশ। এদিকে ফের স্টোনম্যান আতঙ্ক ছড়ানোয় এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়েছে। এই বিজয়ানন্দ পার্কে বহু ছেলে ফুটবল খেলে। বাচ্চারা খেলতে আসে। সকাল, বিকেল বয়স্ক মানুষের ভিড় জমে। এমন এক জনবহুল পার্কে এভাবে স্টোনম্যানের আদলে খুনের ঘটনা এলাকাবাসীর মনে আশঙ্কার মেঘ জমিয়েছে। অবিলম্বে পার্কে রাতপাহারার দাবি করেছেন তাঁরা।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026