State

মায়ের সম্বন্ধে ‘খারাপ’ কথা, বন্ধুকে গুলি করল আর এক বন্ধু

মায়ের সম্বন্ধে খারাপ কথা বলার সাজা দিতে বন্ধুকে একেবারে গুলিই করে দিল এক যুবক। গত শুক্রবার রাতে ছোটবেলার বন্ধুকে গুলি করে সে। রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় রাহুল ঠাকুর নামে ওই যুবককে কল্যাণীর জেএনএম হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার দুপুরে মৃত্যু হয় রাহুলের। অভিযুক্ত শুভদীপ দাসকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছে পিস্তল এল কী করে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হালিশহরে।

সূত্রের খবর, শুভদীপ ও রাহুলের বন্ধুত্ব আজকের নয়। ছোটবেলা থেকেই বন্ধু তারা। কিন্তু কিছুদিন আগে থেকে ইয়ার্কির ছলে শুভদীপের মায়ের সম্বন্ধে কটূক্তি শুরু করে রাহুল। শুভদীপের দাবি, মাকে নিয়ে কটূক্তি করতে বারবার সে মানা করেছিল রাহুলকে। কিন্তু সে কথা শোনেনি। গত শুক্রবার রাতেও সে একই কাণ্ড করে। সহ্য করতে পারেনি শুভদীপ। পকেট থেকে পিস্তল বার করে খুব কাছ থেকে রাহুলকে গুলি করে সে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026