State

দাড়িভিটে দাহ হয়নি ২ ছাত্রের দেহ, পোঁতা রয়েছে মাটিতে

২ ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে শনিবারও উত্তাল রইল উত্তর দিনাজপুরের ইসলামপুরের দাড়িভিট। সকাল থেকেই ইসলামপুর-রায়গঞ্জ সড়ক অবরোধ করেন গ্রামবাসীরা। অবরোধে সামিল হন গ্রামের মহিলা ও পড়ুয়ারা। কয়েকশো মানুষের ভিড় জমে। প্রধানত পুলিশের বিরুদ্ধেই ছিল তাঁদের অভিযোগ। ২ ছাত্রের গুলিতে মৃত্যুর ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি করেন তাঁরা। এমনকি গোটা ঘটনার সিবিআই তদন্তের দাবিতেও সোচ্চার হয়েছেন তাঁরা।

তদন্তের স্বার্থে গ্রামের ২ যুবক রাজেশ সরকার ও তাপস বর্মণের দেহ এখনও দাহ করেনি তাঁদের পরিবার ও গ্রামবাসীরা। ২টি দেহ মাটিতে পুঁতে রাখা হয়েছে। তার ওপর ২টি চাঁদোয়া খাটিয়ে দেওয়া হয়েছে। অবিলম্বে দোষীদের শাস্তির দাবি করছেন গ্রামবাসীরা। তাঁদের দাবি, পুলিশই ওইদিন গুলি চালিয়েছিল। যাতে মৃত্যু হয় ২ ছাত্রের। যদিও পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে ওইদিন পুলিশ গুলি চালায়নি।

এদিন দাড়িভিট গ্রামে ২ ছাত্রের শোকস্তব্ধ পরিবারের সঙ্গে দেখা করতে যান রাজ্যের ২ বাম নেতা সুজন চক্রবর্তী ও অশোক ভট্টাচার্য। বেশ কিছুক্ষণ ২টি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তাঁরা। শোনেন তাঁদের বক্তব্য।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026