State

ঝরছে রক্ত, বাড়ছে মৃতের সংখ্যা

পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে প্রতিদিনই রাজ্যের কোণায় কোণায় অশান্তি অব্যাহত। ঝরছে রক্ত। রক্তাক্ত হচ্ছে গ্রামের মাটি। মৃত্যুর কোলে ঢলে পড়ছেন একের পর এক মানুষ। গত মঙ্গলবার রাতে উত্তর ২৪ পরগনার আমডাঙার একটা বড় অংশ কার্যত আতঙ্কের প্রহর গুনল। রাত বাড়তেই শুরু হয় বোমাবাজি। বোমা পড়ে মুড়িমুড়কির মতন। রাতের নিস্তব্ধতা ভেঙে শুধু বোমার আওয়াজে রাতে অনেকেই ঘুমোতে পারেননি। সংঘর্ষের সময় গুলি চলে বলেও অভিযোগ।

রাতভর সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। ২ জন তৃণমূল সমর্থক। ১ জন সিপিএম সমর্থক। যদিও তৃণমূলের দাবি বিরোধী দলের কর্মীরা একজোট হয়ে তাদের ওপর হামলা চালিয়েছে। অন্যদিকে বিরোধীদের অভিযোগ তৃণমূল কর্মীরাই তাদের ওপর হামলা চালায়। বুধবার সকাল থেকেই আমডাঙা জুড়ে পুলিশ তল্লাশি শুরু করে। সংঘর্ষের ঘটনায় ২ পক্ষের ১৫ জনের মত আহত হয়েছেন।

ঘটনায় ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আমডাঙায় তল্লাশি চালিয়ে সকালে প্রচুর বোমা উদ্ধার করেছে পুলিশ। গত রাতের বোমাবাজির পর বুধবার দিনভরই গোটা এলাকা থমথম করেছে। আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

News Desk

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কর্কট রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026