প্রচুর পরিমাণ বিস্ফোরক সহ একটি মারুতি আরটিগা গাড়ি আটক করল বীরভূমের মহম্মদবাজার থানার পুলিশ। গাড়ির চালক পালিয়ে গেলেও চালক ও গাড়ি মালিকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে আগে থেকেই বিস্ফোরক পাচারের খবর ছিল জেলা পুলিশের কাছে। তার ভিত্তিতেই ফাঁদ পাতা হয় মহম্মদবাজারের দেউচা থেকে হরিণসিঙ্গা যাওয়ার রাস্তায়। সন্দেহ হওয়ায় একটি গাড়িকে ধাওয়া করতেই তার গতি বেড়ে যায়। এরপর এক জায়গায় গাড়ি ফেলে চম্পট দেয় চালক। আটক হয় ৪৫০০টি ডিটোনেটর এবং ৪৮০০টি জিলেটিন স্টিক।
সম্প্রতি প্রাইভেট গাড়িতে করে বিস্ফোরক পাচারের ঘটনা শুরু হয়েছে। গত ফেব্রুয়ারিতেও একই রকম ভাবে বিস্ফোরক আটক হয়েছিল। তবে বিস্ফোরকের পরিমাণ ক্রমশ বেড়ে যাওয়ায় চিন্তায় জেলা পুলিশ।
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…