বৃষ্টিভেজা রবিবারের সকাল মানেই আলস্যভরা সকাল। কিন্তু মধ্যমগ্রামের নতুনপল্লী এলাকায় চেহারাটা কিন্তু তেমন ছিলনা। বরং সকাল থেকেই এলাকা জুড়ে চাঞ্চল্য, ফিসফাস, চাপা উত্তেজনা। মধ্যমগ্রামের ১ নম্বর ওয়ার্ডের এই এলাকায় একটি কারখানার মধ্যে থেকে রবিবার ভোরে উদ্ধার হয় একটি রক্তাক্ত দেহ। দেহটি ওই কারখানারই কর্মী সুধীর দাসের। তাঁর আরও একটি পরিচয় তিনি ওই ওয়ার্ডের তৃণমূল ওয়ার্ড প্রেসিডেন্ট। এলাকায় সুনাম ছিল সুধীরবাবুর। গত শনিবার সকাল থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পুলিশ তাঁর খোঁজ চালাচ্ছিল। অবশেষে এদিন ভোরে কারখানার সেপটিক ট্যাঙ্ক থেকে পুলিশ দেহটি উদ্ধার করে। মৃতের মাথায় ভারী বস্তু দিয়ে আঘাতের চিহ্ন ছিল।
এই ঘটনায় এলাকায় চাপা উত্তেজনার সৃষ্টি হয়েছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা পরিস্কার নয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে ঠিক কী কারণে সুধীরবাবুকে হত্যা করা হল তা এখনও পুলিশের কাছে পরিস্কার নয়।
২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…