ভুল চিকিৎসার অভিযোগে চিকিৎসকদের মার খাওয়া, হাসপাতাল ভাঙচুর হওয়া এসব নিত্য লেগে আছে শহর থেকে জেলায়। সেই ঘটনারই পুনরাবৃত্তি হল মালদহের মানিকচক গ্রামীণ হাসপাতালে। চিকিৎসায় গাফিলতির অভিযোগ এনে হাসপাতালে ভাঙচুর চালালেন রোগীর আত্মীয় পরিজনেরা। অভিযোগ, মারধর করা হয় কর্মরত চিকিৎসককেও।
জানা যাচ্ছে, জ্বর ও সংক্রমণ নিয়ে মানিকচক থানার ধনরাজপুরের বাসিন্দা লতিকা মহালদারকে স্থানীয় গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় গত সোমবার। রাতে তাঁর অবস্থার অবনতি ঘটে। পরে মৃত্যু হয়। বছর ৩১-এর যুবতী লতিকার মৃত্যুর জন্য চিকিৎসায় গাফিলতিকেই দায়ী করেন তাঁর পরিজনেরা। সকালে রোগীর বাড়ির লোকজন একে একে হাসপাতালে জমা হন। কর্মরত চিকিৎসকের সঙ্গে তাঁদের বচসা শুরু হয়। অভিযোগ, এরপরই হাসপাতালে ভাঙচুর চালান তাঁরা। চিকিৎসক ও হাসপাতালের কর্মীদেরও মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…