State

প্রেমিকের সঙ্গে প্রেমের সম্পর্কের সন্দেহে ছাত্রীকে কোপাল তরুণী

রাগটা হয়তো পোষা ছিল অনেকদিন ধরেই। অপেক্ষা ছিল সুযোগের। আর সেটার ব্যবস্থা নিজেই করে নেয় এক তরুণী। রাগ তার সেইসময় থেকে যখন থেকে তার প্রেমিক অন্য মেয়ের প্রেমে মজেছে। অভিযোগ অঙ্কিতা কুণ্ডু নামে ওই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক থাকলেও সম্প্রতি তাকে ছেড়ে দ্বাদশ শ্রেণির এক ছাত্রীর প্রেমে হাবুডুবু খাচ্ছিল তার প্রেমিক। যা অঙ্কিতা মেনে নিতে পারছিল না।

অভিযোগ উত্তর ২৪ পরগনার বাণীপুরে বর্তমান প্রেমিকা দ্বাদশ শ্রেণির ওই ছাত্রীর বাড়িতে টয়লেটের অজুহাতে ঢোকে অঙ্কিতা। আর ঠিক সেই সময়েই ওই ছাত্রীর মোবাইলে তার প্রেমিকের ফোন আসে। অঙ্কিতা চেপে ধরে ওই ছাত্রীকে। তার সঙ্গে ওই যুবকের কী সম্পর্ক জানতে চায়। যদিও ছাত্রী জানিয়ে দেয় তার সঙ্গে কারও কোনও সম্পর্ক নেই। কিন্তু ওসব কথা কানে না তুলে তাকে ধারাল অস্ত্র দিয়ে কোপানো শুরু করে অঙ্কিতা। এমনই অভিযোগ তার বিরুদ্ধে। রক্তাক্ত ছাত্রীর চিৎকারে অবশেষে পড়শিরা ছুটে এসে অঙ্কিতা কুণ্ডুকে পাকড়াও করেন। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

News Desk

বর্ষা এবার কেমন হবে, কম বেশি না স্বাভাবিক, জানিয়ে দিল ভারতীয় আবহাওয়া দফতর

বর্ষা এবার কেমন হবে তা নিয়ে একটি বেসরকারি সংস্থা পূর্বাভাস দিলেও দেশবাসী তাকিয়েছিলেন ভারতীয় আবহাওয়া…

April 13, 2026

পয়লা বৈশাখে ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভিজবে ১০ জেলা, কোথায় কেমন থাকবে আবহাওয়া

বাঙালি জীবনের এক অন্যতম উৎসব মুখর দিন পয়লা বৈশাখ। কিন্তু সেই পয়লা বৈশাখেই এবার ঝড়বৃষ্টির…

April 13, 2026

মেষ রাশির মঙ্গলবার চড়কসংক্রান্তির দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 13, 2026

বৃষ রাশির মঙ্গলবার চড়কসংক্রান্তির দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৪ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 13, 2026

মিথুন রাশির মঙ্গলবার চড়কসংক্রান্তির দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৪ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 13, 2026

কর্কট রাশির মঙ্গলবার চড়কসংক্রান্তির দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৪ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 13, 2026