State

দেওর-বৌদি অবৈধ সম্পর্কের মর্মান্তিক পরিণতি!

গত ১৫ দিন ধরে এক গৃহবধূর কোনও খোঁজ ছিলনা। তন্নতন্ন করে খুঁজেও তাঁর হদিশ পায়নি পুলিশ থেকে বাড়ির লোক। পশ্চিম বর্ধমানের জামুরিয়ার বাসিন্দা সরিতা দেবী নামে ওই গৃহবধূর দেহ কোথায় তা অবশেষে তাঁর দেওরকে জেরা করে জানতে পারল পুলিশ। একটি পরিত্যক্ত খাদানের কোথায় বৌদির দেহ পাওয়া যেতে পারে তা দেখিয়ে দেয় তার দেওর। পুলিশের কাছে বৌদিকে খুনের কথাও স্বীকার করে নিয়েছে সে। সরিতা দেবী বেপাত্তা হয়ে যান গত ২৫ মে। তারপর থেকে এত খোঁজাখুঁজি চললেও মুখে কুলুপ এঁটেছিল দেওর। অবশেষে পুলিশের জেরার মুখে সেই কুলুপ খুলল।

সরিতার সঙ্গে অবৈধ সম্পর্ক এবং তার জেরেই তাঁকে খুন করে থাকতে পারে তাঁর দেওর বলে অনুমান করে পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন মৃতার পিতা। সেই অভিযোগের ভিত্তিতেই ছোটু যাদব নামে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। শুরু হয় জেরা। আর পুলিশের সেই জেরার সামনেই ভেঙে পড়ে সব কথা স্বীকার করে নেয় দেওর ছোটু। পুলিশকে দেখিয়েও দেয় বৌদিকে খুনের পর কোথায় খাদানে সে দেহটি ফেলে দিয়েছে। আপাতত পুলিশ সেই দেহ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। ছোটুকে জিজ্ঞাসাবাদ করার পর পুলিশের প্রাথমিক অনুমান বৌদির সঙ্গে অবৈধ সম্পর্ক থাকলেও তার সঙ্গে হয়তো কিছু নিয়ে মনোমালিন্য চলছিল। আর তার জেরেই ছোটু খুন করে তার বৌদিকে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026