State

থানার মধ্যেই গুলিবিদ্ধ হয়ে মৃত পুলিশ আধিকারিক

বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ ডিউটি শুরু হয় পুলিশ আধিকারিক উত্তমকুমার দে-র। খড়গপুর টাউন থানায় কর্মরত ছিলেন তিনি। আর পাঁচটা দিনের মতই চলছিল থানার কাজকর্ম। আচমকাই কিছুক্ষণ পর থানার মধ্যে গুলির শব্দ। থানায় গুলি চলল কেন? পুলিশ কর্মীরাও প্রথমে বিষয়টা বুঝে উঠতে পারেননি। তারপরই তাঁরা ছুটে গিয়ে দেখেন উত্তমবাবু থানার মধ্যেই মেঝেতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে আছেন। একটি গুলি তাঁর বুকে ঢুকে গেছে। দ্রুত তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি।

পুলিশের প্রাথমিক অনুমান, হাত থেকে পড়ে যাওয়া নিজেরই সার্ভিস রিভলভার তুলতে গিয়ে কোনওভাবে ট্রিগারে হাত পড়ে গিয়েছিল। আর তখনই হয়তো দুর্ভাগ্যবশত পিস্তলের নল ছিল তাঁর বুকের দিকে তাক করা। ট্রিগারে চাপ পড়তেই গুলি বেরিয়ে ঢুকে যায় উত্তমকুমার দে-র বুকে। মর্মান্তিক মৃত্যু হয় তাঁর। তবে এটা প্রাথমিক অনুমান মাত্র। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে ঠিক কীভাবে মৃত্যু হল তাঁদের এক সহকর্মীর।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026