কুড়ুল দিয়ে কুপিয়ে স্ত্রীকে হত্যা করল স্বামী। এমনই অভিযোগে আসানসোলের কাছে ধাদকা গ্রামের বাসিন্দা গণেশ কোড়াকে গ্রেফতার করেছে পুলিশ। ধারাল কুড়ুলের একাধিক কোপে রক্তাক্ত হয়ে মৃত্যু হয় স্ত্রী পূর্ণিমার। মেয়েকে এভাবে জামাইয়ের হাতে রক্তাক্ত হতে দেখে তাঁকে বাঁচাতে ছুটে আসেন মেয়ের বাবা-মা। কিন্তু জামাইয়ের খুনি মেজাজের সামনে তাঁরাও রক্ষা পাননি। তাঁদের ওপরেও কুড়ুল দিয়ে কোপ বসিয়ে দেয় গণেশ বলে অভিযোগ। পূর্ণিমার মৃত্যু হলেও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি পূর্ণিমার বাবা-মা।
পুলিশের প্রাথমিক অনুমান, পারিবারিক বিবাদের জেরেই স্ত্রীকে কুড়ুলের কোপ মারে গণেশ। মেয়েকে বাঁচাতে এসে রক্তাক্ত হতে হয় মেয়ের বাবা-মাকেও। গণেশকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…