প্রতীকী ছবি
উত্তর ২৪ পরগনার টিটাগড়ের ব্যস্ত এলাকায় ২ জনকে গুলি করে পালাল ৪ দুষ্কৃতি। ২টি বাইকে এসে গুলি চালিয়ে চম্পট দেয় তারা। এভাবে প্রকাশ্যে গুলি চালনার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ায়। পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এখনও কেউ গ্রেফতার হয়নি।
গত শনিবার সন্ধেয় ভিকি ও গুড্ডু নামে ২ যুবক স্থানীয় স্টেশন রোড এলাকার একটি চায়ের দোকানে বসে গল্প করছিলেন। টিটাগড়ের স্টেশন রোড যথেষ্ট ব্যস্ত এলাকা। আচমকাই সেখানে হাজির হয় ২টি বাইক। প্রতিটি বাইকেই ২ জন করে বসেছিল। এরাই ভিকি ও গুড্ডুকে লক্ষ্য করে গুলি চালায়। তারপর সেখান থেকে চম্পট দেয়। দ্রুত গুলিবিদ্ধ ২ যুবককে আর জি কর হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশের প্রাথমিক অনুমান ব্যক্তিগত শত্রুতার জেরেই এই ঘটনা। তবে সবদিক খতিয়ে দেখছে পুলিশ।
একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…