State

রণক্ষেত্র ভাঙড়, নির্দল প্রার্থীর মিছিলে হামলা, গুলিবিদ্ধ হয়ে মৃত ১

পঞ্চায়েত ভোট ঘিরে অশান্তির জেরে আগেই একটি মৃত্যুর ঘটনা ঘটেছিল বীরভূমে। শুক্রবার ঘটল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে। ভাঙড়ের এদিন বিকেলে নির্দল প্রার্থী সমর্থনে একটি মিছিল বার হয়। সেই মিছিল এসে পৌঁছয় নতুনহাটে। অভিযোগ যখন মিছিলটি নতুনহাটে এসে পৌঁছয় তখন আচমকাই মিছিলের ওপর চারদিক থেকে আক্রমণ নেমে আসে। লাঠি, রড তো ছিলই, সঙ্গে গুলিও চলে। একটি গুলি এসে মুখে লাগে নির্দল প্রার্থীর সমর্থক হাফিজুল মোল্লার বুকে। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। পরে তাঁর মৃত্যু হয়।

এই ঘটনার জেরে অগ্নিগর্ভ হয়ে ওঠে গোটা ভাঙড় এলাকা। রাস্তায় আগুন জ্বালিয়ে পথ অবরোধ করা হয়। বিভিন্ন জায়গায় পথ অবরোধ হতে থাকে। ঘটনাস্থলে হাজির হয় বিশাল পুলিশ বাহিনী। এদিকে এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে স্থানীয় তৃণমূল নেতা আরাবুল ইসলামের বিরুদ্ধে। আরাবুল ঘনিষ্ঠরাই এই হামলা চালিয়েছে বলে অভিযোগ।

News Desk

কম দামে বিক্রি হচ্ছে আম, পশ্চিম এশিয়ার পরিস্থিতির জের আমের বাজারেও

পশ্চিম এশিয়ার পরিস্থিতি সরাসরি প্রভাব ফেলেছে ভারতের আমের বাজারে। যা আবার ভারতের একাংশের বাজারে আমের…

April 11, 2026

মহাকাশে ভারতের মানুষ পাঠানোর আগে কি কি পদক্ষেপ নেওয়া হবে, জানালেন ইসরোর চেয়ারম্যান

ভারত মহাকাশে মানুষ পাঠাতে চলেছে। সেই গগনযানের ২০২৭ সালে মানুষ নিয়ে পাড়ি দেওয়ার কথা। তার…

April 11, 2026

৬১ দিনের জন্য বন্ধ হয়ে যাচ্ছে উপকূলে মাছ ধরা

এবার ৬১ দিনের জন্য এক রাজ্য বন্ধ করতে চলেছে মাছ ধরা। সমুদ্র উপকূল ধরে মাছ…

April 11, 2026

মেষ রাশির নববর্ষের সপ্তাহটা কেমন কাটবে, ১৩ এপ্রিল থেকে ১৯ এপ্রিল, ২০২৬

মেষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 11, 2026

বৃষ রাশির নববর্ষের সপ্তাহটা কেমন কাটবে, ১৩ এপ্রিল থেকে ১৯ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 11, 2026

মিথুন রাশির নববর্ষের সপ্তাহটা কেমন কাটবে, ১৩ এপ্রিল থেকে ১৯ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 11, 2026