State

সাগর ঘোষ হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

বীরভূমের পাড়ুইয়ে সাগর ঘোষ হত্যা মামলায় দোষী সাব্যস্ত সুব্রত রায় ও ভগীরথ ঘোষকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল সিউড়ি জেলা আদালত। বিচারক পার্থসারথি সেন তাদের ২ জনকে বৃহস্পতিবার দোষী সাব্যস্ত করলেও বাকি ৬ অভিযুক্তকে উপযুক্ত প্রমাণের অভাবে বেকসুর খালাস করেন। এই ২ দোষী সাব্যস্তের সাজা ঘোষণা হল শুক্রবার। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তাদের ১ লক্ষ টাকা করে জরিমানাও ধার্য করেছে আদালত।

২০১৩ সালে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হন বিক্ষুব্ধ তৃণমূল নেতা হৃদয় ঘোষ। তিনি নির্দল প্রার্থী হিসাবে ভোটে দাঁড়ান। এরপরই তাঁর বাড়ির সামনে গুলি চালায় বেশ কয়েকজন দুষ্কৃতী। অভিযোগের তির ছিল তৃণমূলের দিকে। পাড়ুইয়ে দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে প্রাণ হারান হৃদয় ঘোষের বাবা সাগর ঘোষ। সেই মামলায় এদিন রায় ঘোষণা হল।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026