State

সিনেমায় কাজ পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে কিশোরীকে গণধর্ষণ

পূর্ব মেদিনীপুরের মারিশদার বাসিন্দা সৌরভ মান্না, সঞ্জয় মান্না ও পলাশ মাইতি। ওই ৩ যুবকের নাম শুনলেও এখন ক্ষুব্ধ হয়ে উঠছেন স্থানীয় মানুষজন। ক্ষোভ এতটাই যে হাতের কাছে পেলে তাঁরাই উত্তমমধ্যম দেন ওই ৩ জনকে। ৩ যুবকের বিরুদ্ধে অভিযোগ, সিনেমায় কাজ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে তারা গণধর্ষণ করেছে এক নাবালিকাকে। পাশবিক যৌন নির্যাতনের শিকার কিশোরীর বাড়ি মারিশদা থানার শিখরপাত্রবার গ্রামে। ৩ অভিযুক্তই পলাতক।

স্থানীয় সূত্রের খবর, সিনেমায় অভিনয়ের সুযোগ করে দেওয়ার নামে গত সোমবার নাবালিকাকে তুলে নিয়ে যায় অভিযুক্তরা। গোটা একটা দিন মেয়ের খোঁজ না পেয়ে পুলিশের দ্বারস্থ হয় নাবালিকার পরিবার। গত মঙ্গলবার নন্দেরবাজার এলাকায় একটি বাড়ি থেকে উদ্ধার হয় নাবালিকা। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। তাদের খোঁজ শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026