State

নাবালিকার মৃত্যুতে পলাতক দম্পতির খোঁজ করছে পুলিশ

প্রতিবেশি নাবালিকার সঙ্গে তার অবৈধ সম্পর্ক মেনে নিতে পারেননি স্ত্রী। তাই দাম্পত্য সম্পর্ক ঠিক রাখতে স্ত্রীর সাহায্যে নাবালিকা প্রেমিকাকে পুড়িয়ে মেরেছে প্রেমিক। এই অভিযোগে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে কোচবিহারের ১ নম্বর ব্লকের আঠারোকোটা গ্রামে। অভিযোগ, পড়শি নাবালিকার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে আতিয়ার রহমান নামে এক বিবাহিত যুবক। তাদের প্রেমের বিষয় জানাজানি হওয়ার পর থেকে স্ত্রী রেজিনা বিবির সঙ্গে একাধিকবার বচসা অশান্তি হয় যুবকের। অভিযোগ, দাম্পত্য অশান্তির ঝঞ্ঝাট থেকে চিরমুক্তি পেতে নাবালিকাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে আতিয়ার ও তার স্ত্রী।

মৃতার বাড়ির লোকের দাবি, গত ৮ এপ্রিল রাতে নিজের ঘরে ঘুমচ্ছিল নাবালিকা। সেই সুযোগে ঘুমন্ত নাবালিকার গায়ে আগুন ধরিয়ে দেয় অভিযুক্ত যুবক ও তার স্ত্রী। নাবালিকার আর্ত চিৎকারে বাড়ির সকলে জেগে উঠলে ঘটনাস্থল ছেড়ে চম্পট দেয় অভিযুক্ত দম্পতি। আশঙ্কাজনক অবস্থায় কোচবিহারের এমজেএন হাসপাতালে নাবালিকাকে ভর্তি করে তাঁর পরিবার। ৮ দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই শেষ হয় গত সোমবার। হাসপাতালেই মৃত্যু হয় নাবালিকার। এরপরই কোচবিহার থানায় অভিযোগ দায়ের করেন মৃতার বাবা। নাবালিকাকে সত্যি খুন করার চেষ্টা করা হয়েছে, নাকি নাবালিকার অগ্নিদগ্ধ হওয়ার পিছনে অন্য কোনও কারণ আছে তা খতিয়ে দেখছে পুলিশ। পলাতক দম্পতির খোঁজ চলছে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026