State

লেখাপড়ায় স্বামীর আপত্তি, অভিমানে আত্মঘাতী সদ্যবিবাহিতা

লেখাপড়া চলাকালীন বাড়ির চাপে বিয়ে করতে বাধ্য হন সুপ্রিয়া সিংহ। মালদহের চাঁচল থানার ঘোষপাড়া এলাকার বাসিন্দা সন্তোষ সিংহের সঙ্গে আড়াই মাস আগে বিয়ে হয় একাদশ শ্রেণির ছাত্রী সুপ্রিয়ার। বিয়ের আগে তাঁর শর্ত ছিল একটাই। বিয়ের পরেও লেখাপড়া চালিয়ে যাবেন তিনি। পড়াশুনা করে নিজের পায়ে দাঁড়াবেন। সেই শর্ত ছেলের বাড়ি মানার পরেই বিয়েতে রাজি হন সুপ্রিয়া। বিয়ের পরে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার প্রস্তুতিও নেন তিনি।

পরীক্ষা দিতে সম্প্রতি বাপের বাড়ি আসেন সদ্যবিবাহিতা সুপ্রিয়া। কিন্তু পরীক্ষা আর দেওয়া হল না তাঁর। স্বামীর উপর প্রবল অভিমানে গত সোমবার গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন ওই ছাত্রী। মৃতার বাপেরবাড়ির অভিযোগ, সুপ্রিয়ার স্বামী চায়নি স্ত্রী লেখাপড়া শিখুক। এই নিয়ে শ্বশুরবাড়িতে চরম অশান্তির মধ্যে দিন কাটত নববধূর। সম্প্রতি স্বামী লেখাপড়া নিয়ে স্ত্রীকে গালিগালাজও করত বলে অভিযোগ। মৃতার পরিবারের এও দাবি, বিয়ের পর থেকে পণের জন্য তাঁদের মেয়ের উপর নির্যাতন চালাত শ্বশুরবাড়ির লোকজন। মৃতার স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে তাঁর পরিবার। অভিযুক্তরা পলাতক। তাদের খোঁজ শুরু করেছে পুলিশ।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026