নেশায় চুর হয়ে সমুদ্রে স্নান, মৃত ২

প্ল্যান ছিল সকলে মিলে পিকনিকের আবহে আনন্দ করার। কিন্তু নেশার কোপে তৈরি হল বিষাদের বাতাবরণ। ১১ জনের দলের ২ জন সমুদ্রে নেমে ফিরে এলেন না আর। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের তাজপুরে। সোমবার বেলঘরিয়ার ১১ জনের একটি দল দিঘায় বেড়াতে আসেন। স্থানীয় সূত্রের খবর, এদিন তাঁরা তাজপুর যান সমুদ্রস্নানের উদ্দেশ্যে। রাস্তায় ও সমুদ্র সৈকতে চলে আকণ্ঠ মদ্যপান। নেশাতুর অবস্থাতেই ৫ জন সমুদ্রে নামেন। নেশার ঘোরে ও জলের তোড়ে এই সময় প্রত্যেকেই সমুদ্রের বেশ কিছুটা ভেতরে চলে যান। সৈকতে বসে থাকা বাকিরা পরিস্থিতি ভয়ানক বুঝে চিৎকার করতে থাকেন। সঙ্গে সঙ্গে হাজির হয় স্থানীয় প্রশাসনের শিক্ষিত উদ্ধারকারীরা। তাঁরা ৩ জনকে জীবিত অবস্থায় উদ্ধারও করেন। কিন্তু বাকি ২ জন সাগর মোদক ও কালাচাঁদ সাহাকে বাঁচানো সম্ভব হয়নি। তাঁদের নিথর দেহ নিয়েই ফেরেন উদ্ধারকারীরা।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026