State

মনোনয়ন পত্র তোলাকে কেন্দ্র করে দিনভর অশান্ত রায়গঞ্জ, চলল গুলি, পড়ল বোমা

পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পত্র তোলা ও পেশ করার পর্ব চলছে জোরকদমে। বুধবার ছিল তার তৃতীয় দিন। মনোনয়ন পত্র তোলা বা পেশকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন কোণায় অশান্তি ছড়াচ্ছে। যে তালিকায় যুক্ত হল রায়গঞ্জের নাম। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে বিডিও অফিসে এদিন সকালে মনোনয়ন তুলতে আসেন বিজেপি প্রার্থীদের কয়েকজন। অভিযোগ তখন তাঁদের বাধা দেন তৃণমূল কর্মীরা। এতে ক্ষুব্ধ বিজেপি কর্মী সমর্থকেরা এমজি রোড অবরোধ করেন। প্রায় ২ ঘণ্টা অবরোধের পর অবরোধ তুলে নেন তাঁরা।

বিজেপির দাবি দুপুরের দিকে ফের মনোনয়ন তুলতে গেলে ফের বাধার মুখে পড়তে হয় তাঁদের। এরপর দুপুর আড়াইটে নাগাদ হাসপাতাল মোড়ের কাছে একদল দুষ্কৃতী তাণ্ডব শুরু করে। রাস্তার ওপর রে রে করে তেড়ে যায় তারা। চলে ইচ্ছেমত গুলি। গুলি চালানো হয় শূন্যে। অর্থাৎ ভীতি প্রদর্শন করতে চলতে থাকে গুলি। কয়েকটি বোমাও পড়ে। আতঙ্কে চারপাশের দোকানপাট মুহুর্তে বন্ধ হয়ে যায়। পথচলতি মানুষজন যে যেখানে পারেন আশ্রয় নেন। রাজপথ তখন দুষ্কৃতীদের দখলে। বেশ কয়েকটি বন্ধ দোকানেও ভাঙচুর করার চেষ্টা করা হয়। খবর পেয়ে সেখানে বিশাল পুলিশ বাহিনী হাজির হয়। এরপর সেখান থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। তৃণমূল ও বিজেপি একে অপরের দিকে এই দুষ্কৃতী তাণ্ডবের জন্য আঙুল তুলেছে। একে অপরকে দায়ী করেছে তারা।

News Desk

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

কর্কট রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

সিংহ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026