মেয়ের সঙ্গে প্রেম, কিশোরকে গলা কেটে খুন

দশম শ্রেণির একটি ছেলের সঙ্গে প্রেম করছে মেয়ে। কথাটা কানে যাওয়ার পরই তাতে বাধা সাধে মেয়ের পরিবার। মেয়েকে বুঝিয়েও কাজ না হাওয়ায় শেষ পর্যন্ত ওই কিশোরকে মেয়েকে দিয়ে ফোন করিয়ে বাড়িতে ডেকে পাঠায় মেয়ের বাবা। প্রেমিকার বাবা ডেকেছেন শুনে স্থানীয় বড়বাড়ি গ্রামে তাদের বাড়িতে হাজির হয় হলদিয়ার চকদ্বীপ এলাকার বাসিন্দা ওই দশম শ্রেণির ছাত্র। অভিযোগ বাড়িতে যেতেই তাকে বেদম মার শুরু করে মেয়ের বাবা। বেধড়ক মারে প্রায় সংজ্ঞাহীন হয়ে পড়লে ওই ছাত্রকে গলা কেটে খুন করে পাশের পুকু‌রে ফেলে দেয় সে। পরে যদিও পুকুর থেকে দেহ তুলে তা কাছের জঙ্গলে ফেলে দিয়ে আসে মেয়ের বাবা। তারপর মেয়েকে পাঠিয়ে দেয় পাঁশকুড়ায় এক আত্মীয়ের বাড়ি। এদিকে ছেলে বাড়ি না ফেরায় বুধবারই পুলিশে নিখোঁজ ডায়েরি করেছিলেন মৃত ছাত্রের বাবা-মা। কিন্তু পুলিশ ছেলেটির খোঁজ পাচ্ছিল না। এদিকে গত শনিবার মেয়েটি তার আত্মীয়ের বাড়ি থেকে ছেলের এক আত্মীয়কে ফোন করে সব কথা জানিয়ে দেয়। তারপরই বড়বাড়ি গ্রামে গিয়ে একটি ঝোপে পাশ থেকে দেহটি উদ্ধার করে পুলিশ। অভিযুক্ত ওই ব্যক্তি ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে ঘটনা সামনে আসার পর রবিবার সকাল থেকেই উত্তপ্ত হলদিয়া। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে চকদ্বীপ মোড় অবরোধও করেন স্থানীয় বাসিন্দারা।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026