ট্রেনে হকারি ছিল তাঁর পেশা। সেখান থেকে উপার্জন করে চলত সংসার। তাঁরই গুলিবিদ্ধ দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল হুগলিতে। মৃত হকারের নাম সানি ঝা। বাড়ি হুগলির ব্যান্ডেল এলাকায়। মৃত যুবকের মায়ের দাবি, গত সোমবার রাত ২টো নাগাদ ৪ জন যুবক এসে চড়াও হয় বাড়িতে। অস্ত্র দেখিয়ে ভয় দেখিয়ে ঘরের ভিতর থেকে জোর করে তাঁর ছেলেকে দুষ্কৃতিরা বাইরে টেনে নিয়ে যায় বলে অভিযোগ মৃতের মায়ের। সারারাত দুশ্চিন্তায় কাটানোর পর মঙ্গলবার সকালে ছেলের খোঁজ পান যুবকের মা। হুগলির পোলবা এলাকায় হলুদপুর সেতুর কাছে সংসারের একমাত্র উপার্জনকারী ছেলের গুলিবিদ্ধ দেহ উদ্ধারের কথা জানতে পারেন তিনি।
শোকে ভেঙে পড়েন পুত্র হারানো মা। যদিও হকার খুনের ঘটনার তদন্তে নেমে মৃত যুবকের দুষ্কর্মমূলক কাজের সঙ্গে যুক্ত থাকার তথ্য উঠে আসে পুলিশের হাতে। স্থানীয় দুষ্কৃতিদের সঙ্গে ঝামেলা বা পুরনো শত্রুতার জেরে যুবককে খুন হতে হল কিনা খতিয়ে দেখছে পুলিশ।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…