Kolkata

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল

বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরই বিজেপি ও বামফ্রন্ট তাদের আংশিক তালিকা প্রকাশ করে দিয়েছিল। এদিন প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল।

এবার বিধানসভা নির্বাচনে নজর কাড়া কেন্দ্র হয়ে গেল ভবানীপুর। এখানে এবার মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর লড়াই। গত বিধানসভায় যে লড়াইটা নন্দীগ্রামে হয়েছিল, সেটাই এবার হবে ভবানীপুরে। ইতিমধ্যেই ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে দেওয়াল লিখন শুরু করে দিয়েছেন তৃণমূল কর্মীরা।

এদিকে পরেশ পালের কেন্দ্র বেলেঘাটায় এবার প্রার্থী করা হয়েছে কুণাল ঘোষকে। মানিকতলায় প্রার্থী শ্রেয়া পাণ্ডে। জোড়াসাঁকোয় প্রার্থী বিজয় উপাধ্যায়।

এছাড়া রাসবিহারীতে দেবাশিস কুমার, বালিগঞ্জে শোভনদেব চট্টোপাধ্যায়, শ্যামপুকুরে শশী পাঁজা, এন্টালিতে সন্দীপন সাহা, চৌরঙ্গীতে নয়না বন্দ্যোপাধ্যায়, কাশীপুর বেলগাছিয়ায় প্রার্থী থাকছেন অতীন ঘোষ।

এবার কিন্তু টলিউডের তারকা মহাতারকার ভিড় নেই প্রার্থী তালিকায়। চিরঞ্জিত থেকে কাঞ্চন মল্লিক কারও নাম নেই। এমনকি যেসব নাম নিয়ে কানাঘুষো ছিল সেই গায়িকা ইমন চক্রবর্তী থেকে পরমব্রত-র নামও তালিকায় নেই।

তবে অভিনেতা সোহম চক্রবর্তীকে প্রার্থী করা হয়েছে করিমপুর থেকে। রাজ চক্রবর্তীই প্রার্থী হয়েছেন ব্যারাকপুর কেন্দ্র থেকে। ইন্দ্রনীল সেন চন্দননগরের প্রার্থী।

অর্পিতা ঘোষ বালুরঘাটে প্রার্থী। বরানগরে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ই ফের প্রার্থী হচ্ছেন। লাভলী মৈত্র সোনারপুর দক্ষিণে প্রার্থী হচ্ছেন। অদিতি মুন্সিই প্রার্থী হচ্ছেন রাজারহাট গোপালপুর থেকে।

এবারের প্রার্থী তালিকায় কিন্তু রাজনৈতিক কর্মী সংগঠকদের ওপরই ভরসা রেখেছেন তৃণমূল নেত্রী। এছাড়া মোটামুটি জয়ী প্রার্থীদের অনেকেরই পুরনো আসন বজায় থেকেছে। এবার তৃণমূল মোট ৫২ জন মহিলা প্রার্থীকে টিকিট দিয়েছে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *