রাজ্যে তৃণমূল ঝড়

তৃণমূল ঝড়ে কয়েক ঘণ্টার ব্যবধানে তছনছ হয়ে গেল বিরোধী জোটের সব আশা। এক্সিট পোল থেকে শুরু করে আশা-আশঙ্কার কানাঘুষো, সবকিছুকে ভুল প্রমাণ করে বাংলার মসনদে ফের মমতা সরকার। ২০১১ ইতিহাস সৃষ্টি করেছিল। আর পাঁচবছরে মানুষকে আরও পাশে পাওয়ার ছবি স্পষ্ট করে দিল ২০১৬-র জনমত। সারদা থেকে নারদ, কোনও কিছুই তেমনভাবে প্রভাব ফেলতে পারল না ভোটের ভবিষ্যতে। স্বপ্নের জয়ে ফের পাঁচবছরের জন্য রাজ্যশাসনের দণ্ড মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিলেন বাংলার মানুষ। ভোটে কারচুপির প্রসঙ্গ তুলে বিরোধীদের মুখ বাঁচানোর সুযোগও শেষ। কারণ নির্বাচন কমিশন যেভাবে এবার কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে ভোট করিয়েছেন তাতে রিগিংয়ের কাঁধে ভর করে হারের ব্যাখ্যা সামনে আনার উপায় নেই। ফলে মাথা পেতেই এই রায়কে গ্রহণ করতে হয়েছে তাঁদের। আগামী শুক্রবার ২৭ মে নতুন সরকার শপথ গ্রহণ করবে। বৃহস্পতিবার জয়ের ছবি স্পষ্ট হওয়ার পর একথা জানিয়ে দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০ মে থেকে ৩০ মে পর্যন্ত রাজ্যজুড়ে এই জয়ের উৎসব পালন করা হবে বলেও ঘোষণা করেছেন তিনি। তবে দলনেত্রী যাই বলুন পাড়ায় পাড়ায় জয়ের উৎসব পালন শুরু হয়ে যায় বেলা গড়াতেই। কারণ জয়ের তালিকা সামনে না আসুক টিভি বা ইন্টারনেটের পর্দায় এগিয়ে থাকার প্রবণতায় তখনই স্পষ্ট হয়ে গিয়েছিল ছবিটা। ফলে সর্বত্রই সবুজ আবীরে মুখ ঢাকে মেঘে ঢাকা আকাশ। ফাগে সবুজ মুখগুলো তখন আনন্দে আত্মহারা। চলছে নাচ, গান, হুল্লোড়। সঙ্গে বাজি পোড়ানো। মিষ্টি মুখ। অনেক জায়গায় দুপুরের পরই বিজয় মিছিল বার করে স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকেরা। সব মিলিয়ে গোটা রাজ্যটাই তখন ঘাসফুলে একাকার। আর এই খুশির মুহুর্তে জ্যৈষ্ঠের প্রবল তাপ থেকে রেহাই দিতে আকাশে তখন জলভরা মেঘের আনাগোনা। সঙ্গে প্রাণ জুড়নো বৃষ্টির ‌যোগ্য সঙ্গত।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026