বেপরোয়া রবীন্দ্রনাথ, হুমকি উদয়নের, আত্মবিশ্বাসী শুভেন্দু

ষষ্ঠ ও শেষ দফার ভোটেও বিতর্ক পিছু ছাড়ল না তৃণমূলের। কোচবিহারের নাটাবাড়ির তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষ এদিন সকাল থেকেই খবরের শিরোনামে। সকাল থেকেই বিভিন্ন বুথে ঘুরছিলেন তিনি। সেখানেই একটি বুথের সামনে তাঁরই দলের এক কর্মী তাঁকে অভিযোগ জানাতে এলে তাঁকে সপাটে চড়িয়ে দেন রবীন্দ্রনাথবাবু। দলীয় প্রার্থীর এভাবে সকলের সামনে মেজাজ হারিয়ে দলীয় কর্মীকে চড় ভাল চোখে নেননি তৃণমূলের স্থানীয় কর্মী সমর্থকেরা। বেলার দিকে অন্য একটি বুথে সেক্টর অফিসারকে হুমকি দেওয়ার অভিযোগও ওঠে রবীন্দ্রনাথবাবুর বিরুদ্ধে। অফিসারকে সিপিএমের দালাল বলেও হুমকি দেন তিনি। হুমকি দেন এক ভোটকর্মীকেও। সংবাদমাধ্যমের ক্যামেরার সামনেই সেই ভোটকর্মী কোথায় কাজ করেন তা জেনে নেন তিনি। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বলে পরিচয় দেওয়ায় তাঁর ব্যবস্থা নিতে সুবিধা হবে বলেও জানিয়ে দিয়ে যান রবীন্দ্রনাথ ঘোষ। অভিযোগ একটি বুথের ২০০ মিটারের মধ্যে দলীয় প্রতীক লাগান গাড়ি নিয়ে ঢুকে পড়েন তিনি। বিতর্কে নাম জড়িয়েছে দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহরও। নিজের এলাকায় ঘোরার সময় একটি ভোটকেন্দ্রে ফোন কানে ইভিএমের কাছে চলে যান তিনি। ছাপ্পা ভোটের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। একটি কেন্দ্রের কাছ থেকে ভিড় হঠাতে পুলিশের উদ্যোগেরও খোলাখুলি সমালোচনা করেন তিনি। ভোট চলাকালীন গাড়ির ডিকি খুলে খুলে পরীক্ষার বিরুদ্ধেও তাঁকে সরব হতে দেখা যায়। এক পুলিশ আধিকারিক অতি সক্রিয়তা দেখাচ্ছেন বলে অভিযোগ করে তাঁর সামনে দাঁড়িয়েই তাঁকে সরানোর জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে শোনা যায় তাঁকে। ছাপ্পাভোট করানোর অভিযোগে রবীন্দ্রনাথ ও উদয়নের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। অন্যদিকে নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী শুভেন্দু অধিকারী এদিন সকাল থেকেই নিজের এলাকা চষে বেড়িয়েছেন। নন্দীগ্রামের অনেক কেন্দ্রে বিরোধীদের এজেন্ট দিতে না পারার দায় বিরোধীদের ঘাড়েই চাপিয়ে দিয়েছেন শুভেন্দুবাবু। তাঁর দাবি, এলাকায় বামেদের কেউ পছন্দ করেন না। তাই বামেরা চেয়েও এজেন্ট পায়নি। এদিন কয়েকটি বুথে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গেও কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন তৃণমূলের এই দাপুটে সাংসদ।

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026