শেষবেলায় রণক্ষেত্র ক্যানিং

ভোটের শেষ মুহুর্তে এসে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং। এখানে মোট পাঁচটি বুথ রয়েছে। এদিন দিনভরই বুথের সামানে যখনই ভিড় জমানোর চেষ্টা হয়েছে তখনই সেই জটলা হটিয়ে দেয় কেন্দ্রীয় বাহিনী। অভিযোগ বিকেলের দিকে কেন্দ্রীয় বাহিনীর ওপর আচমকাই গ্রামবাসীরা হামলা চালান। সংখ্যায় কম থাকায় সমস্যায় পড়েন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ফোনে আরও বাহিনী চেয়ে পাঠান তাঁরা। পরে বিশাল কেন্দ্রীয় বাহিনী সেখানে হাজির হয়ে পাল্টা আক্রমণ করে। আক্রমণকারীদের ওপর লাঠিচার্জ করা হয়। গ্রামে ঢুকে অভিযুক্তদের খোঁজার চেষ্টা করেন তাঁরা। গ্রামবাসীদের অভিযোগ সে সময়ে শূন্যে ২ রাউন্ড গুলিও চালায় বাহিনী। যদিও গুলি চালনার কথা অস্বীকার করেছে কেন্দ্রীয় বাহিনী। তবে উত্তেজনা ছড়ালেও ভোটগ্রহণে তার কোনও প্রভাব পড়েনি। তবে কেন্দ্রীয় বাহিনীর লাঠির আঘাতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

News Desk

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026