বাংলার অধঃপতন, দায়ী মোদী-মমতা : সনিয়া

ক্ষমতায় এসেই রং বদলেছে তৃণমূল। যে প্রতিশ্রুতি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন সেকথা ক্ষমতায় আসার পর তিনি ভুলে গেছেন। তৃণমূলের পরিবর্তনের প্রতিশ্রুতির জন্যই তাদের সঙ্গ দিয়েছিল কংগ্রেস। কিন্তু সে পরিবর্তন হয়নি। নিজেদের গরীব দরদী বলে দাবি করলেও ক্ষমতায় এসে গরীবদের জন্য তৃণমূল কিছুই করেনি। ক্রমশ রাজ্যের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। বেড়েছে অত্যাচার। এদিন রাজ্যে প্রচারে এসে এভাবেই তৃণমূলকে আক্রমণ করলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী। রায়দিঘি ও শ্রীরামপুরের প্রচারসভা থেকে মমতা-মোদী আঁতাঁত নিয়েও মুখ খুলেছেন সনিয়া। মমতা-মোদী যুগলবন্দি রাজ্যের মানুষকে ধোঁকা দিয়েছে বলে কটাক্ষ করেন তিনি। তাঁর দাবি, মমতা, মোদী দুজনেই অহংকারী শক্তি। এঁরা একই মুদ্রার এপিঠ-ওপিঠ। এঁদের জন্য দেশের মৎসজীবীরা আজ ধুঁকছেন। অথচ বিদেশের মাছ ধরার ট্রলার ভারতের জলসীমায় ঢুকে মাছ নিয়ে চলে যাচ্ছে। একসময়ে চাল উৎপাদনে এক নম্বরে থাকা রাজ্য পশ্চিমবঙ্গের মানুষ এখন চালের জন্য হাহাকার করছেন। একের পর এক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। জুটমিল বন্ধ হয়ে যাচ্ছে। রুটিরুজির খোঁজে রাজ্য ছেড়ে যুবক যুবতীরা অন্যত্র পাড়ি দিচ্ছেন। শিল্পের হাল ক্রমশ বেহাল হচ্ছে। এদিন চিটফান্ড নিয়েও মমতা ও মোদী সরকারকে একহাত নিয়েছেন সনিয়া। তাঁর দাবি, চিটফান্ড মালিকদের বিরুদ্ধে কোনও কিছুই করছে না কেন্দ্র। কোনও তদন্ত হচ্ছেনা। এটা মমতা-মোদীর গোপন আঁতাঁতের ফল। রাজ্যে দুর্নীতির রমরমাই বিবেকানন্দ সেতু ভেঙে পড়ার কারণ বলে দাবি করেন কংগ্রেস সভানেত্রী।

News Desk

মকর রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কুম্ভ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মীন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 31, 2026

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026