শান্তিপুরে অশান্তি, হাড়োয়ায় হামলা

উত্তর ২৪ পরগনার হাড়োয়ায় সোমবার রাতে আক্রান্ত হলেন এক সিপিএম কর্মী। তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে গেলে চিকিৎসকরা তাঁকে কলকাতায় আনার পরামর্শ দেন। রাতেই তাঁকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনায় অভিযোগের তির তৃণমূলের দিকে। এদিকে নদিয়ার শান্তিপুরে সোমবার রাতে প্রচার সেরে বাড়ি ফেরার পথে কংগ্রেস প্রার্থী অরিন্দম ভট্টাচার্যের ওপর হামলার ঘটনায় উত্তেজনা ছড়ায়। তাঁর গাড়ির ওপর হামলা হয়। ভাঙচুর করা হয় গাড়িটি। এদিকে জোট প্রার্থীর ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে মঙ্গলবার সকালে ৩৪ নং জাতীয় সড়ক অবরোধ করেন বাম ও কংগ্রেস কর্মীরা। এই ঘটনায় তৃণমূল কর্মীদের দিকেই আঙুল তুলেছেন বিক্ষোভকারীরা। তাঁদের দাবি পুলিশের মদতেই তৃণমূল কর্মীরা কংগ্রেস প্রার্থীর ওপর হামলা চালায়। ঘটনার পরিপ্রেক্ষিতে শান্তিপুর থানার ওসি পার্থ রায়কে অপসারিত করেছে নির্বাচন কমিশন।

News Desk

কুম্ভ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মীন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 1, 2026

কোন রাজ্যকে ভাতের রাজধানীর মর্যাদা দেওয়া হয়, নামটা বাঙালিকে গর্বিত করবে

দেশের অধিকাংশ রাজ্যেই ভাত খাওয়ার চল রয়েছে। অনেক মানুষই ভাতের ভক্ত। তবে একটি রাজ্যকেই বলা…

April 1, 2026

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026