তৃণমূলের ব্যাজ পরে বুথে অনুব্রত

ভোটের দিনেও বিতর্কে জড়ালেন বীরভূমের নজরবন্দি তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। রবিবার সকালে ভোট দিতে যান তিনি। অভিযোগ তিনি যে পোশাক পরে ভোট দিতে যান তাতে তৃণমূলের ব্যাজ লাগানো ছিল। নির্বাচনী বিধি অনুযায়ী যা সম্ভব নয়। কারণ বুথের মধ্যে কোনও দলীয় প্রতীক কোনও ভাবে প্রকাশ্যে আনা যায় না। পরে এ নিয়ে প্রশ্ন করা হলে টিভিতে যে ছবি দেখানো হচ্ছে তা পুরনো ছবি বলে দাবি করেন অনুব্রতবাবু। প্রাথমিক প্রতিক্রিয়া এটা হলেও পরে ব্যাজ পরে বুথে ঢোকাকে অনিচ্ছাকৃত ভুল বলে জানান তিনি। কমিশন তাঁকে নজরবন্দি রাখার নির্দেশ দিয়েছে। তাই তাঁর সঙ্গে সবসময় থাকছেন একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট। তোলা হচ্ছে তাঁর প্রতিটি গতিবিধির ছবি। কিন্তু ভোটের দিন দলীয় কর্মীর বাইকে চেপে অনুব্রত মণ্ডল ভোট দিতে চলে গেলেন। আর পিছনে পড়ে রইলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ভিডিওগ্রাফার। কোথায় গেলেন অনুব্রত। কিছুক্ষণের জন্য সে খবরও তিনি জানতে পারলেন না। মিডিয়ার গাড়ির ভিড় থাকায় অনুব্রতকে অনুসরণ করা সম্ভব হয়নি বলে দাবি করেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। পরে যদিও পার্টি অফিসে ফিরে আসার পর ফের অনুব্রত মণ্ডলের দেখা পান তিনি।

News Desk

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026