Kolkata

৫ জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা

কলকাতায় আগামী কয়েকদিনে তাপমাত্রা থাকবে ১০ থেকে ১২ ডিগ্রির মধ্যে। ফলে শীত বেশ ভালই ব্যাটিং করবে। শহরবাসীর শীতের জন্য হাপিত্যেশ করায় এ সপ্তাহের মাঝামাঝি থেকেই দাঁড়ি পড়েছে। আপাতত কলকাতা শীতে কাবু। সেই যে গত মঙ্গলবার থেকে তাপমাত্রার পারদ তরতরিয়ে পড়েছে। তা আপাতত ১০ থেকে ১২-র মধ্যে স্থির হয়েছে। আর এই অবস্থাই আগামী কয়েকদিন বজায় থাকবে। এদিন এমনই জানাল আবহাওয়া দফতর। ফলে কলকাতাবাসীর শীতের চাহিদা পুষিয়ে দিচ্ছে দুরন্ত ঠান্ডা।

কলকাতা তো আছেই। রাজ্যের অন্যান্য জেলাগুলিতে পারদ পতন কিন্তু অব্যাহত। শ্রীনিকেতন থেকে পানাগড়, পুরুলিয়া থেকে বাঁকুড়া, সর্বত্রই তরতর করে পড়ছে পারদ। এসব জায়গায় তাপমাত্রার পারদ ৫ থেকে ৭, ৮ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। ফলে জব্বর শীতে গোটা রাজ্য কাঁপছে। এরমধ্যেই পুরুলিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদে শৈত্যপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস। ফলে আগামী কয়েকদিনে তাপমাত্রার পারদ যে কতটা নামবে তা হাড়েহাড়ে টের পাচ্ছেন সকলে।

উত্তরবঙ্গেও ঠান্ডা পড়েছে জমিয়ে। তার সঙ্গে যুক্ত হয়েছে কুয়াশার দাপট। ফলে যানচলাচলে কিছুটা সমস্যার জায়গা থাকছে। এমনিতেই শীতের দিনগুলোয় ভোরের দিকে দৃশ্যমানতার অভাবে বিঘ্নিত হয় যান চলাচলের স্বাভাবিক গতি। তারপরে কুয়াশা বাড়লে অবস্থা আরও জটিল হবে সন্দেহ নেই। উত্তরের রাজ্যগুলিতে এবার জাঁকিয়ে ঠান্ডারও পূর্বাভাস রয়েছে। সব মিলিয়ে পৌষ সংক্রান্তি যতই এগিয়ে আসছে, ততই রাজ্য কাবু হচ্ছে শীতের আদরে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026