এক ধাক্কায় ৫ ডিগ্রি পারদ পতন কম কথা নয়। তাও মাত্র ১ দিনের ব্যবধানে। বুধবার সেটাই হয়েছে কলকাতায়। এক ধাক্কায় ৫ ডিগ্রি পড়ে এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। এত দ্রুত তাপমাত্রার বদলে ভোরের দিকে রীতিমত অস্বস্তিতে পড়েছেন শহরবাসী। কারণ গত মঙ্গলবার পর্যন্ত যে তাপমাত্রা ছিল তাতে শাল বার করে গায়ে জড়ানোর দরকার পড়ছিল না। একটু মোটা জামা গায়ে চড়ালেই ঠান্ডার অনুভূতি থেকে মুক্তি মিলছিল। কিন্তু এদিন তা হলনা। আর এতটা তাপমাত্রার পতনের সঙ্গে শরীর অভ্যস্ত না থাকায় ঠান্ডাটা এদিন একটু বেশিই লেগেছে।
আবহাওয়া দফতর জানিয়েছে উত্তর ভারতের অনেক জায়গায় শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। কাশ্মীর থেকে হিমাচল, সর্বত্রই গত সপ্তাহ থেকে বরফ পড়া শুরু হয়েছে। সেই ঠান্ডা হাওয়া ভেসে আসছে এ রাজ্যেও। ফলে তরতর করে পড়ছে পারদ। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা আরও পড়েছে। সেখানে এখন ভরা শীত। একই অবস্থা উত্তরবঙ্গেও।
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…