State

পূর্বে স্বস্তি দিয়ে পশ্চিমাঞ্চল ভাসাচ্ছে নিম্নচাপ

প্রবল বৃষ্টিতে গত সোমবার কলকাতা সহ আশপাশের জেলাগুলিকে ধুয়ে দেওয়ার পর এদিন গাঙ্গেয় দক্ষিণবঙ্গ ছেড়ে পশ্চিম প্রান্তে সরে গেল নিম্নচাপ। তাতে কলকাতায় এদিন সকাল থেকেই আকাশ পরিস্কার। রোদও উঠেছে। কিন্তু পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির প্রাবল্য বেড়েছে। গত সোমবার সন্ধের পার থেকে কার্যত কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলিতে বৃষ্টি কমে যায়। আকাশও পরিস্কার হতে শুরু করে। নিম্নচাপ সরে যেতে থাকে আরও পশ্চিম দিকে। যার জেরে সন্ধের পর থেকেই ধীরে ধীরে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টি বাড়তে থাকে। সঙ্গে ছিল প্রবল ঝোড়ো হাওয়ার দাপট। সারারাত বৃষ্টি হয়। মঙ্গলবার সকালেও চলে নাগাড়ে বর্ষণ। একটানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত।

দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুরে প্রবল বর্ষণে অনেক জায়গায় গাছ উপড়ে পড়ে। অনেক জায়গায় গত সোমবার রাত থেকেই বিদ্যুৎ নেই। অনেক জায়গায় জল জমে গেছে। দুর্গাপুর, আসানসোলের মত শিল্পাঞ্চল বৃষ্টি বিধ্বস্ত। ফলে কাজকর্ম লাটে উঠেছে। মানুষজন সকালের পরিস্থিতি বিবেচনা করে বাড়িতেই থেকে গেছেন। হাওয়া অফিস জানিয়েছে ক্রমশ নিম্নচাপটি পশ্চিম দিকে সরে যাচ্ছে। ফলে ঝাড়খণ্ডেও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর ক্রমশ শক্তি হারাবে নিম্নচাপটি।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026