Kolkata

স্বস্তির বৃষ্টিতে কলকাতা সহ দক্ষিণবঙ্গে দুরন্ত শনিবার

প্রবল গরম আর প্যাচপ্যাচে ঘামে সপ্তাহের কাজের দিনগুলো কাটানোর পর অবশেষে এল সপ্তাহান্ত। এল প্রাণ জুড়নো বৃষ্টিও। যা এককথায় শনিবাসরীয় সন্ধেটাকে এক লহমায় মজলিশি চেহারা দিল। এদিন যে প্রবল ঝড়-বৃষ্টি হবে তার পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দফতর। সেকথা মিলিয়ে পুরুলিয়ায় প্রবল ঝড় আর সঙ্গে বৃষ্টি শুরু হয় বেলা দেড়টা নাগাদ। যদিও তখন কলকাতার আকাশে রোদ ঝলমল করছিল। ক্রমশ ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে প্রবল ঝড় এগোতে থাকে বৃষ্টিকে সঙ্গী করে। পশ্চিম বর্ধমান হয়ে ক্রমশ বীরভূম, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, নদিয়া, হুগলি হাওড়া হয়ে জলভরা কালো মেঘ হুহু করে ঢুকতে থাকে কলকাতায়। বিকেল ৪টের মধ্যে কলকাতার আকাশ কালো মেঘে ভরে যায়। সঙ্গে প্রবল ঝোড়ো হাওয়ার দাপট। কিছুক্ষণের ঝড়ের পরই শুরু হয় বৃষ্টি। একটানা প্রবল বৃষ্টিতে দ্রুত স্বস্তির আবহাওয়া জড়িয়ে ধরে গোটা শহরটাকে। ঠান্ডা বাতাস, সঙ্গে শীতল জলের ধারায় শেষ বৈশাখের পচা গরম নিমেষে ভ্যানিস। শনিবার হওয়ায় গোটা শহরটাকে দুপুরের পর থেকে গ্রাস করে ছুটির আমেজ। সেই আমেজকে যেন একলাফে অনেকগুণ বাড়িয়ে দিল এই স্বস্তির বৃষ্টি। ‌যারজন্য বেশ কিছুদিন ধরেই হাপিত্যেশ করে অপেক্ষা করছিলেন শহরবাসী। শুধু কলকাতা নয় চুটিয়ে ঝড় বৃষ্টি হয়েছে দুই ২৪ পরগনাতেও। এদিকে ঝড়ের জেরে অনেক জায়গায় গাছ পড়ে বিপত্তি হয়। বাঁকুড়া সহ বিভিন্ন জেলায় বিদ্যুতের খুঁটি উপড়ে আচমকা বিদ্যুৎবিহীন হয়ে পড়ে এলাকা। আসানসোলের জামুড়িয়ায় বাজ পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বাজ পড়ে ২ ব্যক্তির মৃত্যুর খবর মিলেছে সালানপুর থেকেও। কলকাতাতেও অনেক রাস্তায় গাছ উপড়ে ‌যানচলাচল বিঘ্নিত হয়। আসানসোল সহ অনেক জায়গায় প্রবল বৃষ্টিতে জল দাঁড়িয়ে যায়। সমস্যা হয় ‌যানচলাচলে। এদিকে আগামিকাল রাজ্যে বেশ কিছু পুরনির্বাচন রয়েছে। প্রবল গরমে নির্বাচন সবসময়েই ভোটকর্মী বা প্রশাসনিক কর্মীদের জন্য কষ্টের। কষ্টের ভোটদাতাদের জন্যও। এদিনের বৃষ্টি সেই কষ্ট বেশ কিছুটা লাঘব করল সন্দেহ নেই। এই ঝড় বৃষ্টি এদিন গোটা রাজ্যেই কমবেশি হয়েছে। অনেকেই শেষ কদিন রাতে গরম আর ঘামে শান্তিতে ঘুমোতে পারেননি। তাঁরা অন্তত এদিন রাতে শান্তিতে ঘুমোতে পারবেন একথা না বললেও বুঝতে অসুবিধে নেই।

 

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026