Kolkata

৫ ডিগ্রি পড়ে কলকাতায় ফিরল শীতের আমেজ, বৃষ্টি চলবে কবে পর্যন্ত, জানাল হাওয়া অফিস

১ দিনের মধ্যে ৫ ডিগ্রি পড়ে গেল কলকাতার পারদ। যার ফলে বসন্তে শীতের আমেজ ফেরে শহরে। বৃষ্টি এখানেই থামছে না। কবে পর্যন্ত চলবে পূর্বাভাস পাওয়া গেল।

১ দিনের ব্যবধানে সর্বনিম্ন তাপমাত্রার পারদ এক ধাক্কায় নেমে গেল ৫ ডিগ্রি। যেখানে ১ দিন আগেও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৬ ডিগ্রি ছিল, সেখানে সোমবার রাতের ঝড়বৃষ্টিতে পারদ নেমে যায় ১৮.৪ ডিগ্রিতে। যার অনুভূতি টের পেয়েছেন সকলেই।

বসন্তের রাতে শীতের আমেজ ফিরেছে। গায়ে ঢাকা দিতে হয়েছে অনেককে। সোমবারের ঝড়বৃষ্টির পর মঙ্গলবার সকাল থেকে রোদ উঠেছে। তবে তার সঙ্গে ঠান্ডা শরীর জুড়িয়ে দেওয়া বাতাসও বইছে।

রোদের তেজ কখনও বাড়ছে কখনও কমছে। এর কারণ বঙ্গোপসাগর থেকে বয়ে আসা প্রচুর জলীয় বাষ্প। যা হুহু করে ঢুকছে এ রাজ্যে। ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির আবহ তৈরি হতে সময় নিচ্ছে না। এই অবস্থা কতদিন চলবে? এ প্রশ্ন সকলের। কারণ যতদিন চলবে ততদিনই গরম দূরে থাকবে।

আবহাওয়া দফতর যে পূর্বাভাস দিয়েছে তাতে কিন্তু এই ঝড়বৃষ্টির পরিস্থিতি রাজ্য জুড়ে বিরাজ করবে। তাও শনিবার পর্যন্ত। মঙ্গলবার রাতের দিকে ঝড়বৃষ্টির পর দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বুধ, বৃহস্পতি এবং শুক্রবার বৃষ্টি হতে পারে।

শনিবার সেই বৃষ্টি আরও বাড়তে পারে। ওইদিন দক্ষিণবঙ্গ জুড়েই ঝড়ের সঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ফলে চলতি সপ্তাহে গরমের দহনজ্বালা সহ্য করার তেমন সম্ভাবনা নেই।

কিন্তু আগামী রবিবারের পর থেকে আকাশ পরিস্কার হয়ে যাবে। তারপর পারদ কতটা চড়বে তার পূর্বাভাসের অপেক্ষায় সকলে। অন্যদিকে উত্তরবঙ্গে আগামী ২৩ মার্চ পর্যন্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026