SciTech

এমন দিনও দেখতে হল পৃথিবীকে, বিশ্ববাসীর কল্পনার অতীত এই ২৪ ঘণ্টা

এমন একটা দিন আগে কখনও দেখতে হয়নি বিশ্ববাসীকে। এ দিনটাও যে দেখতে হবে তা কেউ কখনও কল্পনাও করতে পারেননি।

বিশ্ববাসী কি আদৌ এমন একটা দিন দেখার জন্য তৈরি ছিলেন? বোধহয় ছিলেননা। তবে দেখতেও হল। কষ্ট পেতে হল। বিশ্বজুড়ে গত ৩ জুলাই এমনই একটা ইতিহাস রচনা করল। যা হয়তো মানুষ কখনও দেখতে চাননি।

পরিবেশ বিজ্ঞানীরা সার্বিক তথ্য পর্যালোচনা করে জানাচ্ছেন, গত ১ লক্ষ ২৫ বছরে এমন দিন দেখতে হয়নি। কারণ ৩ জুলাই বিশ্বজুড়ে গড় তাপমাত্রা পৌঁছে গেল ১৭.১ ডিগ্রিতে। যে গড় এর আগে রেকর্ড গড়েছিল ২০১৬ সালে।

সে বছর বিশ্বজুড়ে সবচেয়ে বেশি গরম পড়েছিল। গড় পৌঁছেছিল ১৬.৯ ডিগ্রিতে। সেই রেকর্ডও ভেঙে দিল ৩ জুলাই। তাই ৩ জুলাই বিশ্ব পুড়ল সেই গরমে যে গরমে এর আগে কখনও কোনও একটা দিনে বিশ্বকে পুড়তে হয়নি।

পরিবেশ বিজ্ঞানীরা জানাচ্ছেন, জ্বালানি তেল পোড়ানো থেকে শুরু করে মানুষ নানা এমন কাজ করছেন যা থেকে পারদ চড়ছে। তার সঙ্গে এবার আবার যুক্ত হয়েছে সক্রিয় এল নিনো। সব মিলিয়ে বিশ্বজুড়েই উষ্ণায়ন ক্রমশ তার চরম আকার ধারণ করছে।

এমনকি পরিবেশ বিজ্ঞানীদের আশঙ্কা ৩ জুলাই যা দেখা গেল তাও সামনের কয়েক সপ্তাহের মধ্যে ভেঙে যেতে পারে। বিশ্ব আরও গরম প্রত্যক্ষ করতে পারে একদিনে।

একদিকে আমেরিকা যেমন জ্বলছে, ইউরোপের পারদ চড়ছে, তেমন আবার গরমের জায়গা হিসাবে পরিচিত আফ্রিকার উত্তর প্রান্ত এক ভয়ানক গরমের মধ্যে পড়েছে। সেখানে পারদ ঘোরাফেরা করছে ৫০ ডিগ্রিতে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026