বেপাত্তা বর্ষা, দক্ষিণে শরতের ছোঁয়া

খাতায় কলমে বর্ষা ঢুকেছে ঠিকই। কিন্তু বাস্তবে আষাঢ়েই শরতের পরশে দিশেহারা দক্ষিণবঙ্গবাসী। সূর্য উঠলেই নীল আকাশের বুকে পেঁজা তুলোর মত সাদা মেঘের খেলা চাক্ষুষ করছেন তাঁরা। সূর্য যত মাথায় চড়ছে ততই গরমে নাজেহাল হতে হচ্ছে তাঁদের। সঙ্গে রয়েছে অস্বস্তিকর ঘাম। ঝলমলে রোদের দিকে বেলা বাড়লে তাকাতে অসুবিধা হচ্ছে। আবহাওয়া দফতর বলছে, এই অবস্থা থেকে এখনই রেহাই নেই দক্ষিণবঙ্গের। গরম বাড়বে। বাড়বে অস্বস্তি। তাপমাত্রা ঘোরাফেরা করবে ৩৬ ডিগ্রির আশপাশে। আর বৃষ্টি? নাহ, বৃষ্টির কোনও সম্ভাবনা এখন নেই। দক্ষিণবঙ্গ যখন ভরা বর্ষায় গরমে পুড়ছে, তখন উত্তরবঙ্গের চেহারাটা একদম অন্য। উত্তরবঙ্গ জুড়ে চলছে একটানা বৃষ্টি। অনেক জায়গায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। নদীগুলো ফুঁসছে। এবার বর্ষার অনেক আগেই অতি বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল দিল্লির মৌসম ভবন। কিন্তু তারাই জানিয়েছে এখনও পর্যন্ত সারা দেশে স্বাভাবিকের চেয়ে ১৮ শতাংশ কম বৃষ্টি হয়েছে। তবে আগামী সোমবারের মধ্যে দিল্লি সহ গোটা উত্তর পশ্চিম ভারতে বর্ষা ঢুকে পড়বে বলেই জানিয়েছে তারা। এদিকে মুম্বই জুড়ে বৃষ্টি শুরু হওয়ায় তার প্রভাব জনজীবনে কিছুটা হলেও পড়েছে।

News Desk

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

কর্কট রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

সিংহ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026