Kolkata

এক ধাক্কায় ৩ ডিগ্রি নিচে নামল পারদ, ফের ফিরল ঠান্ডা

একদিন আগেও ছিল ১৬.৮ ডিগ্রি। আর মঙ্গলবার তা নেমে দাঁড়াল ১৩.৮ ডিগ্রিতে। ক্রমশ চড়তে থাকা পারদে বাড়তে থাকা গরমে সাধারণ মানুষ মাঘের শুরুতে বাড়িতে ফ্যানও চালিয়েছেন। এমন আবহাওয়ার পরিবর্তনে বেজায় অসন্তুষ্ট ছিলেন সকলেই। মাঘেই যদি শীত শেষ হয় তাহলে এরপর কী হবে? গরমে টিকতে পারা তো মুশকিল হবে! সর্বনিম্ন তাপমাত্রার বৃদ্ধি শেষ করে দিয়েছিল শীতের আশা। কিন্তু শীত ফিরল। যেভাবে পয়লা পৌষে রাজ্যবাসী টের পেয়েছিলেন শীত পড়ল বঙ্গে। ঠিক তেমনই এক ধাক্কায় এদিন পারদ পড়ল ৩ ডিগ্রি।

এক ধাক্কায় এতটা পারদ পতনে আচমকা এদিন সকালে ধাক্কা খেয়েছেন শহরবাসী। কারণ এমন পারদ পতনের জন্য তৈরি ছিলেননা তাঁরা। বরং অনেকে গরম পোশাক গুছিয়ে আলমারিতে তোলাও শুরু করে দিয়েছিলেন। কিন্তু সোমবার সন্ধের পর থেকেই তাঁরা টের পান ঠান্ডা বাড়ছে। মঙ্গলবার সকালে সেই ঠান্ডার পরশ আরও বাড়ে। উত্তুরে হাওয়া যেখানে উধাও হয়েছিল, এদিন তা রীতিমত জোরে বয়েছে। উত্তর থেকে বয়ে আসা ঠান্ডা হাওয়ায় বেশিক্ষণ থাকতেও পারেননি অনেকে।

হাওয়া অফিস জানাচ্ছে সপ্তাহের মাঝামাঝি উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঠান্ডার অনুভূতি থাকবে। প্রজাতন্ত্র দিবস বা সরস্বতী পুজোর আগে ঠান্ডা এ শহর থেকে বড় একটা বিদায় নেয় না। এবারই তার অন্যথা হচ্ছিল। যা ফের সামলে নিয়েছে প্রকৃতি। পশ্চিমী ঝঞ্ঝার দাপটেই বিদায় নিচ্ছিল শীত। এখন নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা তার দাপট না দেখালে এই ঠান্ডা হয়তো আর কটা দিন পাবেন রাজ্যবাসী।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026