State

স্বাভাবিকের অনেক নিচে পারদ, কাঁপছে শহর

গত শনিবার ছিল চলতি শীত ঋতুর শীতলতম দিন। কলকাতার পারদ নেমেছিল ১১.১ ডিগ্রিতে। রবিবারও সেখানেই রইল পারদ। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১.২ ডিগ্রি। স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের অনেক নিচে রয়েছে। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ২০.১ ডিগ্রি। যা স্বাভাবিকের চেয়ে ৬ ডিগ্রি নিচে। ফলে এই সময় যে তাপমাত্রায় কলকাতার অবস্থান করার কথা তারচেয়ে অনেকটাই কম পারদ।

কলকাতাই যেখানে ১১.২ সেখানে জেলাগুলিতে পারদ আরও কতটা নিচে তা অনুমেয়। সব জেলার পারদই ১০ ডিগ্রি বা তার নিচে নেমে গেছে। উত্তরবঙ্গের পারদ যেমন নিচে নেমেছে, তেমনই পশ্চিমাঞ্চলের জেলাগুলি কাঁপছে হিহি করে। সেখানে আবার শৈত্যপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। লেপ, কম্বল, সোয়েটার মুড়েও ঠান্ডা কমছে না। দার্জিলিং তো ০ ডিগ্রির কাছাকাছি পৌঁছে গিয়েছে। ফলে শীত প্রিয় পর্যটকরা বেজায় খুশি। দার্জিলিং বেড়াতে গিয়ে দারুণ ঠান্ডায় তাঁদের মন ভাল হয়ে গেছে।

একে রবিবার। তায় বছরের শেষ লগ্ন উপস্থিত। তায় আবার দারুণ ঠান্ডা। তারমধ্যে ঝলমলে আকাশ। সব মিলিয়ে মানুষ আর চার দেওয়ালে বন্দি থাকতে রাজি নন। সকলেই বেরিয়ে পড়েছেন কাছে বা দূরে। কাছে বলতে কলকাতা বা তার আশপাশে গড়ে ওঠা বিনোদন পার্কগুলিতে এদিন ছিল নজর কাড়া ভিড়। সকাল থেকেই সেখানে পরিবার, বন্ধু নিয়ে মানুষের ঢল নেমেছে। অন্যদিকে অনেকেই আবার এদিন পিকনিকের আয়োজন করেছেন। হয় লরি অথবা বাস ভাড়া করে বেরিয়ে পড়েছেন সবুজের মাঝে। কেউ পাড়া থেকে পিকনিকে। কোথাও পারিবারিক পিকনিকে মাতোয়ারা মানুষ। কোথাও আবার বন্ধুরা মিলে বেরিয়ে পড়েছেন ছুটির আনন্দ লুঠে নিতে। সব মিলিয়ে বছরের শেষ রবিবারটা দারুণ আনন্দেই কাটল অনেকের।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026