Kolkata

শনিবার মেঘ রোদের খেলা, কালীপুজোয় ঝলমলে আকাশের আশায় বঙ্গবাসী

গত বুধবার দুপুর থেকে শুরু হওয়া বৃষ্টি শুক্রবারও জেরবার করেছে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষকে। নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে কালীপুজো, দিওয়ালীর আগের প্রস্তুতি, কেনাকাটা মার খেয়েছে। শুক্রবার ধনতেরাসের দিনও কলকাতা জুড়ে যেভাবে দফায় দফায় ঝেঁপে বৃষ্টি হয়েছে তাতে মানুষ খুব একটা বাড়ি থেকে বার হতে পারেননি। ফলে ধনতেরাসের উৎসব শহরের সন্ধেয় সেভাবে জমতে পারেনি। রাতেও বৃষ্টি হয়েছে অনেক জায়গায়। জলও জমেছে কোথাও কোথাও।

শুক্রবার সন্ধে রাতে ঝেঁপে বৃষ্টিতে মানুষের একটাই প্রশ্ন ছিল কালীপুজো বা দিওয়ালী কী তবে ভাসতে চলেছে এবার? যদিও আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিলই যে শনিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে। কিন্তু উৎসবের প্রথম দিন ধনতেরাস ভেসে যেতেই মানুষের মনে প্রশ্ন উঠতে শুরু করে তবে কী এবার কালীপুজোর পালা! শনিবার অবশ্য সকাল থেকে আকাশে মেঘ রোদের খেলা চলেছে। যদিও মেঘের দাপটই ছিল বেশি। তুলনায় রোদের দেখা মিলেছে কমই। কিন্তু বৃষ্টি তেমন হয়নি। বৃষ্টি যে গত ৩ দিনের তুলনায় শনিবার কিছুই হয়নি তা মেনে নিচ্ছেন সকলে।

বৃষ্টি মাথায় করেই বেশ কিছু নামী কালীপুজো তাদের উদ্বোধন সেরে ফেলেছে আগেই। মুখ্যমন্ত্রীও পরপর কালী পুজোর উদ্বোধন করেছেন। শনিবার থেকে কিন্তু শহরের প্রায় সব বারোয়ারি কালীপুজোর প্যান্ডেলই সকাল থেকে শেষ মুহুর্তের প্রস্তুতি সম্পূর্ণ করেছে। শহরে বৃষ্টি কমতেই পুজোর মেজাজ চড়তে শুরু করেছে শনিবার থেকে। আবহাওয়া দফতরের পূর্বাভাস নিম্নচাপের এই বৃষ্টি কালীপুজোর দিন আর জল হয়তো ঢালবে না। শনিবারই শেষ। রবিবার অর্থাৎ কালীপুজোর দিন থেকে রোদ ঝলমলে আকাশ হবে। হেমন্তের আকাশে এতটুকু কার্পণ্য না করে বাঙালি মেতে উঠতে পারবে কালীপুজোর আনন্দে।

News Desk

মীন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 1, 2026

কোন রাজ্যকে ভাতের রাজধানীর মর্যাদা দেওয়া হয়, নামটা বাঙালিকে গর্বিত করবে

দেশের অধিকাংশ রাজ্যেই ভাত খাওয়ার চল রয়েছে। অনেক মানুষই ভাতের ভক্ত। তবে একটি রাজ্যকেই বলা…

April 1, 2026

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026