Kolkata

একলাফে প্রায় ৫ ডিগ্রি বাড়ল শহরের তাপমাত্রা

একদিনের ব্যবধানে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ৫ ডিগ্রি বেড়ে গেল। ফলে বুধবার বেলা বাড়তেই ঘাম জমতে শুরু করে কপালে। যাঁদের ঘাম একটু বেশি হয় তাঁদের অনেকেই এদিন কার্যত দুপুরে ঘেমে গেছেন। একধাক্কায় এমন গরম বেড়ে যাওয়ায় রাতেও ফ্যান চালাতে হয় অনেককে। আবহাওয়া দফতর জানাচ্ছে, পশ্চিমী ঝঞ্ঝার কারণে কলকাতা সহ রাজ্যের আকাশে মেঘ জমতে শুরু করেছে। তার জেরেই চড়ছে পারদ।

যেখানে গত মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.১ ডিগ্রি। সেখানে এদিন সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছয় ২১.৯ ডিগ্রিতে। এক ধাক্কায় এতটা পারদ বৃদ্ধি এদিন গরমের অনুভূতি একটু বেশি করেই টের পাইয়েছে। তবে সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলি থেকে বৃষ্টি শুরু হয়ে ক্রমশ তা কলকাতা ও দক্ষিণবঙ্গে ছড়াবে।

মাঘের শেষে বৃষ্টি এবার পায়নি রাজ্য। সেই বৃষ্টি এবার হয়ত ফাল্গুনে পেতে চলেছে বাংলা। এই সময় বৃষ্টি চাষাবাদের জন্য মঙ্গলের। এদিকে ফাল্গুনের শুরুতেই গরম কিন্তু টের পেতে শুরু করল শহরবাসী। যা সামনের ৪ মাস ভোগান্তির কারণ হবে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026