শীতের কলকাতায় গঙ্গাসাগরের উদ্দেশে যাওয়া সাধু, ছবি - আইএএনএস
বছরের শেষ দিনেও কলকাতার তাপমাত্রা ঘোরাফেরা করল ১২ ডিগ্রি আশপাশেই। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২.২ ডিগ্রি। ২ দিন আগে ১০ ডিগ্রিতে নেমে যাওয়া কলকাতা বছরের শেষেও কনকনে ঠান্ডা ধরে রাখবে বলে মনে করছিলেন শহরবাসী। তার থেকে কিন্তু তুলনায় কলকাতার পারদ কিছুটা ওপরেই। যদিও আবহাওয়া দফতরের পরিসংখ্যান অনুযায়ী এদিন সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। ফলে এ সময়ে কলকাতা তার স্বাভাবিক ঠান্ডার চেয়ে বেশিই শীতল অবস্থায় রয়েছে। কিন্তু এবার যেভাবে পারদ পতন হয়েছে এবং তা অব্যাহত থেকেছে, তাতে অচিরেই প্রত্যাশার পারদ বেড়েছে শহরবাসীর।
বছরের শেষ, নতুন বছরের শুরু। তাই নতুন বছরকে আহ্বান জানাতে এদিন সন্ধের পর থেকেই শহরের বিভিন্ন প্রান্তে রয়েছে পার্টি, গেট টুগেদার, ফ্যামিলি গ্যাদারিং। অনেকে বাড়িতে রুফটপ নিউ ইয়ার সেলিব্রেশনের জন্যও তৈরি। আসল উদ্দেশ্য একটাই। নতুন বছরকে স্বাগত জানাতে সকলের এক জায়গায় জড়ো হওয়া। নতুন বছরের জন্য একে অপরকে শুভেচ্ছা ও অভিনন্দনে ভরিয়ে তোলা। বিশেষত দিনটায় নতুন প্রজন্মের আনন্দ সবচেয়ে বেশি। সেই আনন্দ মুহুর্তে এদিন রাতের তাপমাত্রার পারদে একটু বেশি পতনই আশা করছেন সকলে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…