Kolkata

শহরের পারদ নামল ১১.৫ ডিগ্রিতে

কলকাতায় এমন লাগাতার ঠান্ডা বড় একটা অনুভূত হয়না। হলেও তা ওই পৌষ সংক্রান্তির কাছে গিয়ে। অথবা জানুয়ারির প্রথম দিকে। এবার কিন্তু বড়দিনের আগে থেকেই পারদ নিম্নমুখী। আর তা নিজের অবস্থান ধরে রেখেছে। তাতে কলকাতাবাসী বেজায় খুশি। দারুণ ঠান্ডায় বর্ষশেষের কটা দিনের আনন্দ উপভোগ তো একরকম ভুলতেই বসেছেন শহরবাসী। এদিন আবার পারদ ১২-র ঘর ছেড়ে আরও একটু নেমেছে। এদিন কলকাতার তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১.৫ ডিগ্রি। অর্থাৎ খাতায় কলমে এদিন ছিল এই মরসুমের শীতলতম দিন। তবে এখন আর শীতলতম দিন হিসেব করার মানে নেই। কারণ পারদ পড়ছে।

পূর্বাভাস বলছে আগামী ২ দিনে পারদ আরও কিছুটা পড়ে ১১ ডিগ্রি ছোঁবে। ফলে বেজায় খুশি মানুষজন। বছর শেষে চুটিয়ে আনন্দ উপভোগ করবেন কলকাতাবাসী। আকাশও থাকবে পরিস্কার। এবার অবশ্য ঠান্ডা গোটা উত্তর ভারত জুড়েই টানা ব্যাটিং করছে। ক্রমশ পড়ছে পারদ। পশ্চিমী ঝঞ্ঝা নেই। নেই নিম্নচাপের ভ্রুকুটি। ফলে দুরন্ত শীত এবার উপভোগের সুযোগ পাচ্ছেন মানুষজন।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026