Kolkata

নিম্নচাপ অক্ষরেখার জের, দীপাবলির সকালে মেঘ-বৃষ্টি

কালীপুজোর দিনটা ঝলমলে আকাশ দিয়ে রেহাই দিলেও দীপাবলিতে তা হল না। সকাল থেকে আকাশ দেখে মনে হচ্ছে বর্ষা। একটা জোলো ভাব। বাতাসে ভেজা গন্ধ। পুরু মেঘের আস্তরণে ঢাকা পড়েছে নীল আকাশ। বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিও হয়েছে। দক্ষিণবঙ্গ জুড়েই কমবেশি এই অবস্থা। নিম্নচাপ অক্ষরেখার জেরে ফের এমন পরিস্থিতি বলে জানাচ্ছেন আবহবিদেরা। ফলে সকাল থেকে দীপাবলির আনন্দ কিছুটা হলেও ধাক্কা খেয়েছে।

বুধবার কাকভোর থেকেই উপকূলীয় জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও দুই ২৪ পরগনায় বৃষ্টি শুরু হয়। যা অব্যাহত ছিল। এখানে অনেক জায়গায় বেশ ঝেঁপেই টানা বৃষ্টি হয়েছে। ফলে উৎসবের আনন্দে অনেকটাই ফিকে হয়েছে। কলকাতাতেও সকাল থেকে অনেক জায়গায় বৃষ্টি হয়েছে। উত্তরের চেয়ে দক্ষিণে বৃষ্টি হয়েছে বেশি। এছাড়া হাওড়া, হুগলিতেও আকাশের মুখ ভার ছিল। হয়েছে বৃষ্টি।

নিম্নচাপ অক্ষরেখা থেকে বৃষ্টি হলেও এই বৃষ্টি দুপুরের পর স্থায়ী হবেনা বলেই পূর্বাভাস। ফলে কলকাতা সহ আশপাশের জেলায় বিকেলের পর আকাশ পরিস্কার হতে পারে। তাই দীপাবলিতে বাজি পোড়ানোর আনন্দ আর বাড়িকে আলোয় আলোয় সাজিয়ে তোলার যে ইচ্ছা সারা বছর ধরে মনে পোষা থাকে। তা থেকে হয়তো বঞ্চিত হতে হবে না আমজনতাকে।

News Desk

ধনু রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মকর রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

কুম্ভ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মীন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 1, 2026

কোন রাজ্যকে ভাতের রাজধানীর মর্যাদা দেওয়া হয়, নামটা বাঙালিকে গর্বিত করবে

দেশের অধিকাংশ রাজ্যেই ভাত খাওয়ার চল রয়েছে। অনেক মানুষই ভাতের ভক্ত। তবে একটি রাজ্যকেই বলা…

April 1, 2026

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026