State

উত্তরে ঝড়-বৃষ্টি, দক্ষিণে অস্বস্তিকর গরম

বুধবার রবীন্দ্রজয়ন্তীর দিনে রাজ্য জুড়েই সকাল থেকে শুরু হয় নানা অনুষ্ঠান। সঙ্গে ছিল অস্বস্তিকর গরম। ঘাম হয়েছে প্রবল। যার জেরে অনুষ্ঠানে যোগ দেওয়া মানুষজন যেমন অস্বস্তিতে ভুগেছেন। তেমনই ঘামে সাজগোজ অনেকটাই নষ্ট হয়েছে। এদিকে আবার সূর্য যে সবসময়ে আগুন ঢেলেছে তাও নয়। আকাশে মাঝেমধ্যেই মেঘের দেখা মিলেছে। সূর্যের তেজও ছিল কম। অস্বস্তিটা ছিল ভ্যাপসা আবহাওয়ার। দক্ষিণবঙ্গে যখন এই অবস্থা তখন উত্তরবঙ্গের ছবিটা এদিন সকাল থেকে ছিল একদম আলাদা। ঝোড়ো হাওয়া বয়েছে বিভিন্ন জেলায়। সঙ্গে বৃষ্টি হয়েছে জমিয়ে। আকাশ কালো করা মেঘে ছেয়ে গেছে উত্তর দিনাজপুর থেকে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিংয়ের আকাশ। বৃষ্টি হয়েছে ভালই। ফলে উত্তরবঙ্গে এদিন তুলনামূলকভাবে অস্বস্তি অনেকটাই কম ছিল। ঝোড়ো হাওয়ার দাপটে দিনহাটা ও কোচবিহারের সংযোগকারী রাস্তার ওপর গাছ পড়ে যান চলাচল বিঘ্নিত হয়।

বুধবার সন্ধের দিকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দুই ২৪ পরগনা, কলকাতা, হুগলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত গত মঙ্গলবারই বর্ধমান, হুগলি, উত্তর ২৪ পরগনার একাংশ ও নদিয়ায় প্রবল কালবৈশাখী আছড়ে পড়ে। সঙ্গে ছিল বৃষ্টি। ঝড়-বৃষ্টিতে বাড়ি ধসে পড়ে কালনা ও গুপ্তিপাড়ায় মোট ৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। অনেক বাড়ির ক্ষতি হয়েছে। প্রচুর গাছ উপড়ে পড়ে। ফলে কিছু রাস্তায় যান চলাচল ব্যাহত হয়।

News Desk

পাথরের গায়ে প্রাগৈতিহাসিক নিদর্শন সংরক্ষণে প্রথম এমন এক পার্ক তৈরি হচ্ছে ভারতে

প্রাগৈতিহাসিক যুগেও মানুষ তার সমকালীন ছাপ রেখে যেত। যা এখন দুষ্প্রাপ্য সব নিদর্শন। পাথরের গায়ে…

April 22, 2026

মঙ্গলের মাটিতে আগে এদের দেখা মেলেনি, নতুন করে প্রাণের সম্ভাবনা উজ্জ্বল করল নয়া আবিষ্কার

নাসার কিউরিওসিটি রোভার যান এবার এমন কিছু বিজ্ঞানীদের উপহার দিল যা বিজ্ঞানীদেরও অবাক করে দিয়েছে।…

April 22, 2026

এ প্রাণির হৃদযন্ত্র একটি গাড়ির সমান, হৃৎস্পন্দন শোনা যায় ৩ কিলোমিটার দূর থেকে

মানুষ তার হৃদযন্ত্রের আকৃতি জানে। এমনকি অন্যান্য প্রাণিকে দেখে আন্দাজ করতে পারে তার হৃদযন্ত্রের আকার।…

April 22, 2026

গরমের জন্য রাজধানীতে জারি হলুদ সতর্কতা, বাংলার ৩ জেলায় কমলা সতর্কতা

পারদ ছুঁতে চলেছে ৪৪ ডিগ্রি সেলসিয়াস। জ্বলছে চারধার। এই পরিস্থিতিতে গরম বাড়া নিয়ে রাজধানীতে হলুদ…

April 22, 2026

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 22, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 22, 2026